বাংলা: প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2025 – প্রশ্নের ধরন, টিপস ও গাইডলাইন

বিষয় : বাংলা; মডেল:-

সময়- ২:৩০ ঘন্টা                                                                       পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘সংকল্প’ কবিতাটির প্রথম ৮ লাইন লিখো।                      ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো: (যেকোনো ৫টি)                                                         ১ ৫ = ৫

বৈচিত্র্য, যুগান্তর, ভয়ংকর, অহংকার, খ্যাতি, মন্ত্র

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো: (যেকোনো ৫টি)                               ১ ৫ = ৫

স্বজন, অচিনপুর, শক্তিধর, দুরন্ত, শিল্পকর্ম, প্রতিজ্ঞা, রাষ্ট্রভাষা

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:    ১×৫ = ৫

বীরদানসার্থকঅহংকার
অহংকারসুনামমহাকলরব 

ক. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই……. হয়ে উঠবে আমাদের জীবন।

খ. মরছে যে ….. লাখে লাখে।

গ. প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির ……..।

ঘ. ——পতনের মূল।

ঙ. খেলায় জিতে দর্শকেরা …… করে ফিরে যাচ্ছে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                         ১ ৫ = ৫

১. বাংলাদেশের কোথায় ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে?

ক) রাজধানীতে                  খ) পার্বত্য জেলাগুলোতে        গ) গ্রামেগঞ্জে         ঘ) দক্ষিণাঞ্চলে

২. বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কী?”

ক)  সিংহের আগমন            খ) হাতির আগমন               গ) বাঘের আগমন   (ঘ) শিয়ালের আগমন

৩. ‘চাকর’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) মনিব                         খ) পরিচারক                    গ) ভৃত্য               ঘ) দাস

৪. কখন মোরগের ডাক শোনা যায়?

ক) শেষ রাতে                   খ) ভোরে                         গ) দুপুরে             ঘ) সন্ধ্যায়

৫. আজি —– নাহি, যায় বুঝি তাঁর সবি। শূন্যস্থানে কী বসবে?

ক) উপায়                         খ) পথ                            গ) ভাবনা             ঘ) নিস্তার

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                ১ ৫ = ৫

সার্থকতা, মুক্ত, জয়, অসীম, দিন, মান, চেনা

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                              ২ ৪ = ৮

১. বাংলাদেশে কীসের বৈচিত্র্য রয়েছে?

২. শকুন কী উপকার করে? দুই বাক্যে লেখো।

৩. ইমদাদ হকের নির্ঘুম রাত কাটে কেন?

৪. শহরে কী কারণে শব্দদূষণ হয়?

৫. ক্রীতদাস কে? কে তাদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন?

৬. মানুষ মানুষকে মারার জন্য কী করছে?।

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                   ৫ ৩ = ১৫

১. দেশের জন্য পশুপাখি, জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লেখো।

২. নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন?

৩. কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন?

৪. ইংরেজদের বিরুদ্ধে তিতুমীর কেন লড়াই করেছেন?

৫. ‘সোনার নোলক’ হারানোর মধ্য দিয়ে কবি কী প্রকাশ করেছেন?

৯। ‘সংকল্প’ কবিতার মূলভাব লেখো।                                                      ৫×১ = ৫

১০। নিচের সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তন করো: (যেকোনো ৫টি)                  ১ ৫ = ৫

বেড়াইতে, ভরিয়া, দেখব, ছুটছে, চলছে, শুনিব, রাখিবেন

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                      ১ ৫ = ৫

একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                ১ ৫ = ৫

স্ব, ল্প, স্ম, ম্ম, এঞ্চ, র্ধ্ব, জ্ঞ

১৩. নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                          ১ ৫ = ৫

বাজে গন্ধযুক্ত; তৃষ্ণায় কাতর ব্যক্তি; যার তুলনা নেই; বরণ করার যোগ্য; জলে চরে যা; যা কষ্টে লাভ করা যায়; জানার ইচ্ছা

১৪। মনে করো, তুমি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। তাই নিচের ফরমটি পূরণ করো।                                                          ×১ = ৫

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ ফরম

১. প্রতিযোগীর নাম             :

২. বিদ্যালয়ের নাম              :

৩. শ্রেণি                          :

৪. রোল নম্বর                    :

৫. প্রতিযোগিতার বিষয়        :

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                ১২×১ = ১২

ক. সুন্দরবনের প্রাণী বা সুন্দরবন (ভূমিকা, সুন্দরবনের আয়তন ও অবস্থান, সুন্দরবনের উদ্ভিদ, সুন্দরবনের প্রাণী, সুন্দরবনের গুরুত্ব, উপসংহার।

খ. শব্দদূষণ ও তার প্রতিকার (সূচনা, শব্দদূষণের কারণ, শব্দদূষণের অপকারিতা, প্রতিকার, উপসংহার।

গ. মহানবি (স)-এর শেষ ভাষণ বিদায় হজের ভাষণ, উপসংহার]

বিষয় : বাংলা; মডেল:-

সময়- ২:৩০ ঘন্টা                                                                       পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘স্বদেশ‘ কবিতাটির প্রথম ৮ লাইন লেখো।                     ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                         ১×৫ = ৫

স্যাঁতসেঁতে, টহল, মুশকিল, পাখপাখালি, আত্মাহুতি, সাফ, সাক্ষী

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                              ১×৫ = ৫

পথিক, চিরদিন, প্রভাত, সত্য, শাস্তি, নোলক, বৃষ্টি

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:               ১×৫ = ৫

দল-খোলাপ্রতিজ্ঞাফুরসতবিখ্যাত
মৃৎশিল্পনিশিরাতেনান্নু মিয়া 

ক. ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা।

খ. খোলা মাঠের উপদেশে হই তাই রে।

গ. মাটির তৈরি শিল্পকর্মকে বলে।

ঘ. চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।

৪. রাজপুত্র রাখালকে মন্ত্রী বানানোর করে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                        ১ ৫ = ৫

১ .সূচ খোলার জন্য রানির একজন লোকের দরকার ছিল কেন?

(ক)রানি সুচ খুলতে আগ্রহী ছিল না বলে            (খ) রানি রাজাকে ভালোবাসত না

গ) রানি দায়িত্ব এড়াতে চেয়েছিল গো                (ঘ) রানি একা পারছিল না বলে

২. পথিকের তৃষ্ণা পাওয়ার কারণ কী?

ক) অন্য গ্রামে বাড়ি বলে  (খ) জল পান করেনি বলে  (গ) গরম লেগেছিল বলে  ঘ) দীর্ঘপথ হেঁটেছিল বলে

৩. ঘাসফুল নিজেকে ‘রূপকথা আর নীল আকাশের বাঁশি’ কেন বলেছে?

ক ঘাসফুল সূর্যের সাথে হাসে বলে        (খ) ঘাসফুল নীল রঙের হয় বলে

গ) ঘাসফুল তারার মতো সুন্দর বলে      ঘ ঘাসফুল স্বপ্নের মতো সুন্দর বলে

৪. ব্রিটিশ সরকার জগদীশচন্দ্রকে কী উপাধিতে ভূষিত করেন?

ক) নাইট             (খ) পদ্মভূষণ         গ) প্রিন্স               (ঘ) রায় বাহাদুর

৫. কাঠুরিয়ার আরেকটি কুড়াল কেনার সামর্থ্য ছিলো না কেন?

(ক) কাঠুরিয়া ধনী ছিলো তাই                                     (খ) কাঠুরিয়ার ইচ্ছা ছিলো না তাই

(গ) কাঠুরিয়াদের বাজারে কুড়াল ছিলো না তাই                (ঘ) কাঠুরিয়া ভারি গরিব ছিলো তাই

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                    ১×৫ = ৫

আকাশ, নদী, সংকল্প, ফুল, দ্রুত, হাত, দুশমন

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                               ২ ৪ = ৮

১. কবি বন্ধ ঘরে না থেকে কী করতে চান? দুইটি বাক্যে লেখো।  ২. শিয়াল কেন হাতিকে নদীতে নিয়ে এসেছে?

৩. আলতাফ মাহমুদ কোন গানের সুর করেন?                  ৪. অচেনা মানুষটি আসলে কে?           

৫. কাঠুরিয়া কেন কাঁদতে লাগল?                                 ৬. জালা দেখে জেলে কী ভাবল?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                  ৫ ৩ = ১৫

১. ‘দেশ হলো মায়ের মতো।’ দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

২. শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের কী হতো ব্যাখ্যা কর।

৩. মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়?

৪. অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কী হতো?

৫. বাদশাহ আলমগীর কেন প্রত্যাশা করেছিলেন তাঁর সন্তান নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন?

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                     ৫×১ = ৫

“সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।” কবির এ কথার অর্থ-আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে।

১০। নিচের শব্দগুলোর পদ নির্ণয় করো:                                                               ১ ৫ = ৫

সার্থক,  সৌভাগ্য, যে,  জন্মেছি, মানুষ

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক, বাক্য তৈরি করো:                                           ১ ৫ = ৫

বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন। এর নাম সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                         ১ ৫ = ৫

প্ল, শ্ব, হৃ, হ্র, স্ফ, ক্ষ, বা

১৩. নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                          ১ ৫ = ৫

নতুন বছরকে বরণ করার উৎসব; যার মূল্য নির্ধারণ করা যায় না; অহংকার নেই যার; মাটির তৈরি জালা; নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি; কল্পনা করা যায় না এমন; যে কাহিনি কল্পনা করে লেখা হয়

১৪। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাই তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।                          ×১ = ৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                            ১২×১ = ১২

ক. বীরপুরুষ শহিদ তিতুমীর   খ. বাংলাদেশের জাতীয় মাছ: ইলিশ     গ. আমার প্রিয় ঋতু: বসন্তকাল

বিষয় : বাংলা; মডেল:-

সময়- ২:৩০ ঘন্টা                                                                       পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘ফুটবল খেলোয়াড়’ কবিতাটির প্রথম ৮ লাইন লেখো।          ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                         ১ ৫ = ৫

শতাব্দী, খরস্রোতা, পরীক্ষণ, কর্তব্য, অপেক্ষা, শখ, সলা-পরামর্শ

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                              ১ ৫ = ৫

অনাহার, উপকার, শিক্ষা, দিনভর, মাঠ, ঘাসফুল, গৌরব

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:          ১০৫ = ৫

কিরণবিখ্যাতকল্যাণচরণে
খাটিয়ারকর্তব্যকৃষককে 

ক. জয়নুল আবেদিন ছিলেন একজন।

খ. পথিক ক্লান্ত হয়ে অবশেষে- ওপর বসে পড়ল।

গ. সকালে সূর্যের ততটা তীব্র হয় না।

ঘ. তিতুমীর যুদ্ধ করেছিলেন এ দেশের বাঁচাতে।

ঙ. দেশের করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                         ১ ৫ = ৫

১. ‘মরণ-যন্ত্রণা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) মৃত্যু              খ) সংকল্প            গ) মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা              ঘ) দেশান্তর

২. ইদানীং বাংলাদেশের সুন্দরবনে অনেক বন্যপ্রাণী বিলুপ্ত গেছে বলে সংবাদ পাওয়া যায়। কেন?

ক) খাবারের অভাবে    খ) বাঘের আক্রমণে    গ) বন্যার ফলে  ঘ) মানুষ সুন্দরবনের অনেক ক্ষতি করেছে বলে

৩. ‘আপন মনে’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) আনন্দিত মনে  (খ) ভালো মনে     (গ) মনের খেয়ালে             (ঘ) একা একা

৪. ‘আমরা তোমাদের ভুলব না’ রচনায় কাদেরকে না ভোলার কথা বলা হয়েছে?

ক) নিজেকে          (খ) শিক্ষকদেরকে               গ)বন্ধুদেরকে         (ঘ) জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে

৫. মহানবির (স) চোখ-মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন?

ক) মানুষের কাছে আল্লাহর বাণী পৌছে দেওয়ার জন্য          (খ) মক্কা জয়ের আনন্দে   

(গ) সাহাবিদের নিয়ে হজ পালন করতে পারায়      ঘ) বিদায় হজের ভাষণে বিপুল সংখ্যক মানুষ দেখে

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                ১ ৫ = ৫

মুক্ত, সম্ভব, চঞ্চল, ভিতর, কিরণ, নিষ্ঠুর, আসল

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                               ২ ৪ = ৮

১. মুক্তিযোদ্ধারা চিংড়ি খালের দুই পাশে অবস্থান নিয়েছিলেন কেন? দুইটি বাক্যে লেখো।

২. বৈষম্য বলতে কী বোঝো?

৩. দাসীর নাম কাঁকনমালা হওয়ার কারণ লেখো।

৪. কোথায় কাশফুল ফোটে?

৫. শিক্ষক কীভাবে বাদশাহর সুনাম করলেন?

৬. দোয়েল পাখি কুমড়োর কী উপকার করে?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                 ৫ ৩ = ১৫

১. যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝো লেখো।

২. ‘ফুটবল খেলোয়াড়’ কবিতায় ইমদাদ হকের নির্ঘুম রাত কাটে কেন?

৩. জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কী হয়েছিল? ব্যাখ্যা করো।

৪. ‘দুই তীরে’ কবিতায় ওই পারের বনটি কেমন?

৫. কীভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হল?

৯। ‘সবার আমি ছাত্র’ কবিতার মূলভাব লেখো।                                              ৫ ১ = ৫

১০। নিচের ক্রিয়াগুলোর ভবিষ্যৎকালের রূপ লেখো: (যেকোনো ৫টি)                                ×৫ = ৫

বলি, জন্মায়, বেড়ায়, খাই, করে, যাই, আসে

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                       ১ ৫ = ৫

একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন –

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                         ১ ৫ = ৫

স্ত্র, চ্চ, স্ত, স্বপ্ন, স্ক, ষ্ণ, প্র

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                         ১ ৫ = ৫

বসতি নেই এমন বিস্তীর্ণ স্থান; গোচরে নয় যা; ন্যায় যুদ্ধে যিনি মারা যান; পড়াশোনা করে যে; ময়ূরের ডাক; যার তুলনা হয় না; মলিন নয় এমন

১৪। মনে করো, তুমি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার জন্মতারিখ ০৫-০৭-২০১৪। তোমার বিদ্যালয়ের কাবদলের সদস্য হওয়ার জন্য ফরমটি পূরণ করো।                                                                      ৫×১ = ৫

কাবদল সদস্য ফরম

১. নাম                :

২. বিদ্যালয়ের নাম :

৩. শ্রেণি              :

৪. রোল               :

৫. জন্মতারিখ        :

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                ১২ ১ = ১২

ক. বাংলাদেশের বর্ষাকাল [ভূমিকা, বর্ষার প্রকৃতি, বর্ষার ফুল-ফল, বর্ষার নদীনালা, উপসংহার।

খ. আমার মা (সূচনা; পরিচিতি; প্রিয় হওয়ার কারণ; মায়ের প্রতি আমার কর্তব্য; উপসংহার।

গ. একুশে ফেব্রুয়ারি [সূচনা, ঐতিহাসিক পটভূমি, শহিদ মিনার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি ও বাংলা ভাষার ব্যবহার, উপসংহার)

বিষয় : বাংলা; মডেল:-

সময়- ২:৩০ ঘন্টা                                                                       পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘ঘাসফুল’ কবিতাটির প্রথম ৮ লাইন লেখো।                   ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                         ১ ৫ = ৫

বন্ধু, শূন্য, নিশিরাত, অবধারিত, বিশ্বাস, কিরণ, কুমার                    

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                              ১ ৫ = ৫

তীর, নির্জন, ভাষা, দিগন্ত, ড্রিবলিং, আকাশ, শিল্পী

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:   ৫ = ৫

আকাশধীরেবৈচিত্র্যদুর্দশা
সকালেগাছেরবাংলায় 

ক. কচ্ছপেরা রৌদ্র পোহায় তীরে।

খ.গোড়ায় বসে কাঁদতে খ. নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই লাগল।

গ. শীতে গরিবদের হয় অনেক।

ঘ. একদিন- জেলে এসে নদীতে জাল ফেলল।

৫. বাংলাদেশের অধিকাংশ মানুষ কথা বলে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                         ১ ৫ = ৫

১. ইমদাদ হককে ফুটবল টিমে আর না দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে কেন?

ক) আঘাতের অবস্থা বিবেচনায়                       খ) খেলায় পারদর্শিতার অভাবে

গ) চিকিৎসার অভাবে                                   ঘ) মেসের চাকরের কারণে

২. নিচের কোন বীরশ্রেষ্ঠ বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন?

ক) নূর মোহাম্মদ শেখ                      (খ) মুন্সী আবদুর রউফ

(গ) রুহুল আমিন                            ঘ) মতিউর রহমান

৩. প্রাচীন মৃৎশিল্প কাদের ওপর নির্ভর করে টিকে আছে?

ক) কামার                        খ) কুমার             (গ) তাঁতি             চাষা

৪. সব মুসলমান একে অন্যের একে অন্যের সাথে কীসের বন্ধনে আবন্ধ?

ক) আত্মীয়তার                   খ) স্বার্থের            গ) ভ্রাতৃত্বের          ঘ) গভীর

৫. পানি ও রোদ দিয়ে বানানো খাবার খেলে গাছের কী হয়?

ক) গাছের পাতা বড়ো হয়      (খ) ছোট হয়         গ) শিকড় বড়ো হয়             (ঘ) বৃদ্ধি হয়

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                              ১ ৫ = ৫

কষ্ট, রাজা, পাষাণ, ঘুম, মেয়ে, শেষ, কথা

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                               ২ ৪ = ৮

১. সমস্ত বন থরথর করে কেঁপে উঠল কেন?

২. খোলা মাঠ কী উপদেশ দেয়?

৩. গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা?

৪. কাদের আমরা শহিদ বলি?

৫. কবি কেন বাড়ি ফিরবেন না?

৬. কেন জেলে খোদার কাছে ফরিয়াদ করেছিল?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                  ৫ ৩ = ১৫

১. ‘খোলা মাঠের উপদেশে- দিল-খোলা হই তাই রে।’-উক্তিটি ব্যাখ্যা করো।

২. ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কী করেছিল?

৩. দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে সূর্যসেন ও প্রীতিলতাকে কেন এবং কীভাবে হত্যা করা হয়?

৪. জগদীশচন্দ্র বসু কী যন্ত্র আবিষ্কার করেন? এটি দিয়ে তিনি কী প্রমাণ করেন?

৫. জেলের জালে কী উঠেছিল? বর্ণনা করো।

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                     ৫×১ = ৫

যেকোনো দেশের জন্যই জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। একটু লক্ষ করলেই দেখা যাবে, পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াত আকাশের অনেক উপর দিয়ে। বাসা করত গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেইসব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি।

১০। নিচের চলিতরীতি থেকে সাধুরীতি পরিবর্তন করো: (যেকোনো ৫টি                              )১ ৫ = ৫

কেঁপে, খেয়ে, থাকত, ঢুকে, এসে, রুখে, চালাতে

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                    ৫ = ৫

এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা। বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা-পরামর্শ করতে বসল। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর। তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল। বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী।

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                         ১ ৫ = ৫

ব্দ, ষ্ঠ,জ্ঞ, প্র, জ্ব, গ্ন, থ

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                          ১ ৫ = ৫

ঘটনা বা বিষয় প্রত্যক্ষ করে যে; অন্য দেশ; প্রায় লুপ্ত হওয়ার মতো অবস্থা; সীমা নেই যার; সবাই মিলে একসাথে বলা; যা কষ্টে ভেদ করা যায়; রক্ত দিয়ে লাল করা হয়েছে যা।

১৪। মনে করো, তোমরা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমরা স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ‘শিক্ষা উপকরণ মেলা’ দেখতে যেতে চাও। চতুর্থ পিরিয়ডের পর যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো।                                                                          ১ = ৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                            ১২ ১  = ১২     

ক. জুলাই গণঅভ্যুত্থান                      খ. বৈশাখি মেলা                 গ. গরু

বিষয় : বাংলা; মডেল:-

সময়- ২:৩০ ঘন্টা                                                                       পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘নোলক’ কবিতাটির প্রথম ৮ লাইন লেখো।                    ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                         ১ ৫ = ৫

মহানবি, নির্জন, ইচ্ছা, ধন, অনাহার, মরণ-যন্ত্রণা, মালিশ

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                               ১ ৫ = ৫

আঁকা, মন্ত্রী, নীল, শিক্ষক, রোজ, আশ্চর্য, শাখা

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর করে উত্তরপত্রে লেখো: শূন্যস্থান পূরণ          ১ ৫ = ৫

শব্দদূষণপটিউদারখ্যাতনামা
ভয়ংকরসৌভাগ্যচূর্ণ-বিচূর্ণ 

ক. আমাদের যে আমরা এদেশে জন্মেছি।

খ. বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার

গ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে – বাঁধে সে।

ঘ. গোলার আঘাতে হয়ে গেল তাঁর পা।

আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                         ১ ৫ = ৫

১. দেশ হলো-

ক) বোনের মতো    খ) ভাইয়ের মতো   গ) বাবার মতো ঘ) মায়ের মতো

২. বাংলাদেশের কোন দিকে সুন্দরবনের অবস্থান?

ক) পূর্বে               খ) উত্তরে             গ) পশ্চিমে      ঘ) দক্ষিণে

৩. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?

ক) খান আতাউর রহমান       খ) আলতাফ মাহমুদ    গ) আবদুল গাফ্ফার চৌধুরী    (ঘ) আল মাহমুদ

৪. ‘কুর্নিশ’ শব্দটির অর্থ কী?

ক) অভিবাদন        খ) কোলাকুলি        গ) করমর্দন          (ঘ) অভ্যর্থনা

৫. জালাটি পেয়ে জেলের কেমন অনুভূতি হয়েছিল?

ক) ভয় পেয়েছিল                খ) শক্তি পেয়েছিল       গ) সাহস পেয়েছিল         ঘ) খুশি হয়েছিল

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                ১ ৫ = ৫

ধ্বংস, লম্বা, জীবন, সাহসী, ঘোলা, স্বাধীন, মান

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                              ২ ৪ = ৮

১. চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?

২. মোহাম্মদ রুহুল আমিন কোথায় যুদ্ধ করেছিলেন?

৩. মৃৎশিল্পের প্রধান উপকরণ কী? এর জন্য কোন মাটি দরকার?

৪. তৃষ্ণার্ত পথিকের অবস্থা কেমন?

৫. মানুষ ঘাসফুলকে কীভাবে কষ্ট দেয়?

৬. জগদীশচন্দ্র বসুকে কোন দুইজন বিজ্ঞানী বিলেতে অধ্যাপনা করতে আমন্ত্রণ জানান?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                  ৫ ৩ = ১৫

১. পশুপাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়?

২. কুমারদের তৈরি জিনিসগুলো এত বৈচিত্র্যপূর্ণ হয় কেন? ব্যাখ্যা করো।

৩. ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?

৪. ‘দুই তীরে’ কবিতায় সকাল-সন্ধেবেলা নদীর তীরে কী ঘটে?

৫. কাঠুরিয়া কীভাবে শান্তি পায়?

৯। ‘স্বদেশ’ কবিতার মূলভাব লেখো।                                                       ৫×১ = ৫

১০। নিচের ক্রিয়াগুলোর ভবিষ্যৎকালের রূপ লেখো: (যেকোনো ৫টি)                      ১ ৫ = ৫

জন্মেছিল, বলেছিল, ঘুরেছিল, গিয়েছিল, করেছিল, বাঁচি, হয়

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                       ১ ৫ = ৫

শকুন উড়ে বেড়াত আকাশের অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেইসব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                ১ ৫ = ৫

ক, ন্ট, ত্ম, ট্র, ক্র, শ্ন,

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                          ১ ৫ = ৫

১৪। মনে করো, তুমি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফরমটি পূরণ করো।                                                        ×১ = ৫

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিবন্ধন ফরম

১. নাম                            :

২. বিদ্যালয়ের নাম             :

৩. শ্রেণি                          :

৪. রোল                           :

৫. যে বিষয়ে অংশগ্রহণ        :

করতে ইচ্ছুক                     :

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                 ১২ ১ = ১২

ক. মুক্তিযুদ্ধ (ভূমিকা, মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযুদ্ধ, উপসংহার।

খ. টেলিভিশন [সূচনা, বর্ণনা, উপকারিতা, অপকারিতা, উপসংহার।

গ. শহিদ মীর মুগ্ধ ভূমিকা; ব্যক্তিগত জীবন; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর ভূমিকা; যেভাবে শহিদ হন; প্রতিক্রিয়া; উপসংহার।

বিষয় : বাংলা; মডেল:-6

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘সবার আমি ছাত্র’ কবিতাটির প্রথম ৮ লাইন লেখো।           ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো: (যেকোনো ৫টি)                                                         ১ ৫ = ৫

বেলাভূমি, হুঙ্কার, দুরন্ত, ভোর, কড়ি, প্রতিবাদ, ধারে

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                        ১ ৫ = ৫

ভাষণ, মুগ্ধ, নদী, মিষ্টিকুমড়ো, প্রতিজ্ঞা, বৈচিত্র্যময়, উদগ্রীব

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:             ১x৫=৫

বরকন্দাজআত্মদানকারীতেষ্টায়পাখাপাখালির
শহিদঘাসচরণেকলকাকলি।

ক. মুক্তিযুদ্ধে শহিদরা মহান______হিসেবে চিরস্মরণীয়।

খ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় __________ কলকাকলি।

গ. _______মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল।

ঘ. স্নেহ-কণাগুলি হয়ে________ ফুটে ওঠে।

ঙ. পিতার_________ হাত রেখে পুত্র দোয়া চাইল।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                         ৫ = ৫

১. বনের সব প্রাণী সিংহের গুহায় জড়ো হলো কেন?

ক) হাতির বিহিত করতে                   খ) হাতির সাথে সমঝোতা করতে

গ) হাতির সাথে ঝগড়া করতে             (ঘ) হাতির সাথে সভা করতে

২. হাঁড়ির নাম ‘শখের হাঁড়ি’ কেন?

ক) শখ করে এর মধ্যে জিনিস রাখা হয় বলে       খ) বিভিন্ন আল্পনা আঁকা থাকে বলে

(গ) শখ করে এই হাঁড়ি কেনা হয় বলে                (ঘ) সবাই এই হাঁড়ি কিনতে পারে না বলে

৩. প্রতি বছর ১৪ই ডিসেম্বর পালন করা হয়-

ক) ‘স্বাধীনতা দিবস’ হিসেবে              (খ) ‘মাতৃভাষা দিবস’ হিসেবে

গ) ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে        ঘ) ‘বিজয় দিবস’ হিসেবে

৪. আবু সাঈদকে কোথায় হত্যা করা হয়?

ক) পঞ্চগড়ে          (খ) নীলফামারিতে              গ) দিনাজপুরে                   ঘ) রংপুরে

৫. কবির মায়ের গহনা খুঁজতে গিয়ে কবি আমাদের কী দেখিয়েছেন?

ক) গাছপালা         খ) নদ-নদী                        গ) বাংলার প্রকৃতি              ঘ) পশু পাখি

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                              ১ ৫ = ৫

পাখি, বন, লবেজান, জল, সূর্য, সুন্দর, শ্বেত,

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                         ২ ৪ = ৮

১. দেশ মানে কী এবং দেশ কার মতো?                         ২. প্রাণী ও বৃক্ষলতা ধ্বংস করতে নেই কেন?

৩. অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কী হয়?     ৪. কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?

৫. ‘দুই তীরে’ কবিতার কবি কী ভালোবাসেন? দুইটি বাক্যে লেখো।     ৬. জেলের সংসার কীভাবে চলত?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                 ৫ ৩ = ১৫

১. শিয়াল কীভাবে বনের পশুপাখিকে রক্ষা করল?             ২. মাটি কীভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়?

৩. পথিক নাজেহাল হয়ে পড়ে কেন?                 ৪. ‘প্রাণের চেয়েও মান বড়ো’- শিক্ষক এ কথা বললেন কেন?

৫. ধর্ম সম্পর্কে মহানবি (স) কী উপদেশ দিয়েছেন?

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                               ৫×১ = ৫

আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এ দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস। যেমন- কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ। আরও কত কী। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যেকোনো মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। দোআঁশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো ঝরঝরে- তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্প তৈরি করতে হয়। কুমারদের কাছে এসব খুব সহজ। কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে।

১০। নিচের সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তন করো: (যেকোনো ৫টি)                             ১×৫ = ৫

পিছাইয়া, ঝাঁপাইয়া, ভাবিয়া, পড়িয়াছিলাম, শিখিয়াছি, পড়িল, পাইলাম

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                      ১x৫=৫

একজন ছাত্র ছাত্রজীবনেই চারপাশ থেকে শিক্ষা গ্রহণ করে। এ সময় আমরা সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে গেলে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                                    ১ ৫ = ৫

ন্দ, ত্র, ন্ড, স্ম, ঞ্জ, র, ষ্ঠ

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                    ১ ৫ = ৫

চাঁদের দেশ; মহান যে নবি; উপকার করে যে; জাল দিয়ে মাছ ধরা পেশা যার; খ্যাতি আছে যার; অহংকার নেই যার; বরণ করার যোগ্য

১৪। বিদ্যালয় হতে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।                     ৫×১ = ৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                       ১২ ১ = ১২

ক. আমাদের দেশ

খ. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ

গ. আমাদের জাতীয় পতাকা

বিষয় : বাংলা; মডেল:-7

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটির প্রথম ৮ লাইন লেখো।             ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                          ১ ৫ = ৫

হুকুম, দুশমন, পাণ্ডিত্যপূর্ণ, আমন্ত্রণ, মুক্ত, প্রতিজ্ঞা, পরিমণ্ডল

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                 ১ ৫ = ৫

সংকল্প, প্রকৃতি, বিরাট, নির্বিচার, স্মরণ, বালুচর, সততা

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:          ১ ৫ = ৫

মণিরত্নশহিদ মিনারচারশচকাচকি
সারাহায় হায়রাঢ়িখাল 

ক. ভাষা শহিদদের স্মরণে তৈরি হয়েছে—–।

খ. জগদীশচন্দ্র বসুর বাবার বাড়ি বিক্রমপুরের….  গ্রামে।

গ. নদীর ধারে —— দল বেঁধে উড়ে বেড়ায়।

ঘ. লোভী কাঠুরিয়া —- করতে লাগল।

ঙ)  নদীর তলায় এক এক করে—–বছর বহু কষ্টে কাটল আমার

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                          ১ ৫ = ৫

১. কিশোর বন্ধ ঘরে থাকতে চায় না কেন?

ক) অজানা রহস্যকে জানতে    (খ) মঙ্গল গ্রন্থে যেতে            গ) চন্দ্রলোকে যেতে              (ঘ) দেশান্তরে যেতে

২. ‘অপার’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) অসীম                         খ) এপার                          গ) পারাবার           ঘ) পার

৩. ‘বিশ্বজোড়া পাঠশালা’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক) বিরাট খাতা      খ) স্কুল-কলেজ       গ) বিশাল প্রকৃতি     ঘ) পৃথিবীর প্রতিটি উপাদানের মধ্যে শিক্ষা রয়েছে

৪. ‘স্বদেশ’ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন?

ক) বাংলাদেশের শহরের মানুষের ছবি                 খ) নদীর পাড়ের জেলেদের ছবি

গ) বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি                 ঘ) বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি

৫. ‘তুমি আমাদের উপকারী বন্ধু’- এখানে তুমি কে?

ক) দোয়েল পাখি                 খ) চিল                গ) কাক               ঘ) বক

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                             ১ ৫ = ৫

দুর্ভাগ্য, অবাধ্য, সুবুদ্ধি, উদ্ধার, মুক্তি, গ্রহণ, অনেক

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                 ২ ৪ = ৮

১. সুন্দরবনে প্রাণীদের বিলুপ্তির দুইটি কারণ লেখো।  ২. মাটির শিল্প বলতে কী বুঝি?

৩. রাজপুত্র বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করে?

৪. পথিক প্রথম কার কাছে জলের সন্ধান জানতে চাইলেন? তার উত্তর কী ছিল?

৫. নোলক কী? কার নোলক হারিয়ে গেছে?           ৬. মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                               ৫ ৩ = ১৫

১. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?

২. টেবিলের ওপরে ছোট-বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন?

৩. কোন দিনটিকে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়? কেন?

৪. পথিককে বৃদ্ধ কত রকম জলের কথা শুনিয়েছিল? বোবা জল ও খাবার জলের মধ্যে পার্থক্য লেখো।

৫. বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তাঁর সফলতাকে কোন কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে?

৯। ‘ঘাসফুল’ কবিতার মূলভাব লেখো।                                                                            ৫

১০। নিচের অনুচ্ছেদের দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করো:                                         ১ ৫=৫

মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সাথে মিলেমিশে থাকা যায়, শিখছে সেইসব কায়দাকানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব।

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                         ১ ৫ = ৫

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন বাবা-মা মারা গেলে বদলে যায় তাঁর জীবন। যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলস-এ। ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যুদ্ধরত। অবস্থায় হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগল তাঁর পায়ে। মৃত্যু আসন্ন বুঝতে পেরে গুলি চালাতে চালাতে তিনি শহিদ হন।

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                            ১ ৫ = ৫

চ্ছ, জ, প্ত, ন্দ্র, চচ্ছ, ক্ষ, স্ট্র

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                       ১ ৫ = ৫

দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ; দায় আছে যার; আল্লাহর প্রেরিত দূত; প্রতি মুহূর্তে অপেক্ষা করা; অত্যন্ত চঞ্চল যে; পাখির ডাকাডাকির আওয়াজ; মেধা আছে এমন যে জন

১৪। ধরো, তুমি তোমার এলাকার একটি শরীরচর্চা ক্লাবের সদস্য হতে চাও। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো।                                                                                                ৫×১ = ৫

ভর্তি ফরম

১. নাম                            :

২. (ক) মাতার নাম              :

    (খ) পিতার নাম               :

৩.         বয়স                   :

উচ্চতা                 :

ওজন                  :

৪. যোগাযোগের ঠিকানা         :

৫. মোবাইল নম্বর                :

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                    ১২ ১ = ১২

ক. প্রিয় বই সূচনা; আমার প্রিয় বই; প্রিয় হওয়ার কারণ; শিক্ষণীয় বিষয়; উপসংহার)

খ. প্রিয় খেলা ভূমিকা, ফুটবল খেলার ইতিহাস, খেলার নিয়মকানুন, প্রয়োজনীয়তা, উপসংহার।

গ. কম্পিউটার (ভূমিকা, বর্ণনা, কম্পিউটারের প্রকারভেদ ও বিভিন্ন অংশ, কম্পিউটারের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান, উপকারিতা, উপসংহার)

বিষয় : বাংলা; মডেল:-8

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘শব্দদূষণ’ কবিতাটির প্রথম ৮ পঙক্তি লেখো।                 ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                          ১ ৫=৫

বরণ, রয়েল, তিরিক্ষি, পাঠশালা, হাঁড়ি, বরেণ্য, আষ্টেপৃষ্ঠে

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                        ১ ৫ = ৫

উৎসব, দুঃসাহসী, খেলোয়াড়, প্রাচীন, পল্লি, সুখ, ঘুমন্ত

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:          ১×৫ = ৫

পরাজয়মালিশেরদূরন্তবছর
বৈচিত্র্যনকশাঅমূল্য 

ক. একই দেশ অথচ কত_____

খ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের_____সম্পদ।

গ. টেবিলের ওপর _____ শিশিগুলো রাখা আছে।

ঘ. ছেলেবেলায় মুন্সী আবদুর রউফ খুব ______ ছিলেন।

৫. পোড়ামাটির কাজ শুরু হয়েছে হাজার _____ আগে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                   ১x৫=৫

১. ‘সার্থকতা’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

(ক) অসফলতা                   খ) অসার্থকতা       গ) সৌভাগ্য           ঘ) ব্যর্থতা

২. ঘুম দেওয়া মুশকিল কেন?

(ক) হর্নের শব্দের কারণে                   খ) পাখির কিচির মিচিরের কারণে

গ) পাতি কাকের ডাকের কারণে          ঘ) টুনটুনির ডাকের কারণে

৩. কাঞ্চনমালা কেমন রানি ছিলেন?

ক)দয়ালু ও মায়াবতী     খ) দয়ালু ও হিংসুটে       (গ) মায়াবতী ও ঝগড়াটে     ঘ) হিংসুটে ও ঝগড়াটে

৪. ‘জলাতঙ্ক’ শব্দের যুক্তবর্ণটি কী কী বর্ণসহযোগে গঠিত?

ক) ঙ +ক                        খ)  ঞ+ক                       গ) ঙ+খ             গ) ঙ্+ক

৫. ‘নোলক পরি না তো’- কে কবিকে জানালেন?

(ক) পাহাড়                       খ) সবুজ বন         (গ) সবুজ বনের হরিৎ টিয়ে    ঘ) হাজার হরিণ

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                         ১ ৫ = ৫

ইঙ্গিত, আকাশ, বাতাস, মাঠ, পাষাণ, শিক্ষক, পৃথিবী

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                         ২ ৪ = ৮

১. চিত্রা হরিণ সম্পর্কে দুইটি বাক্যে লেখো।

২. ‘স্বদেশ’ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়?

৩. দুখিনী কাঞ্চনমালা কেন চোখের জল ফেলেন?

৪. শীতকালে নদীর তীরে কচ্ছপেরা কী করে?

৫. কাঠুরিয়া কেন কাঁদতে লাগল?

৬. প্রথমবার জেলের জালে কী উঠেছিল?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                   ৫ ৩ = ১৫

১. তুমি কীভাবে বিশ্বজগৎ দেখবে? বর্ণনা করো।

২. শখের হাঁড়ি ও টেপা পুতুলের পরিচয় দাও।

৩. ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে? কেন করছে?

৪. জগদীশচন্দ্র বসুর দেশে ফিরে আসার কারণ ব্যাখ্যা করো।

৫. সোনার নোলক খুঁজে পেতে কবি কী কী করেছেন? বিস্তারিত লেখো।

৯. নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                               ৫×১ = ৫

মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। তারা জানত চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। তখন তারা সেই ক্ষতি করার কাজ শুরু করে। নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তাঁরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশীদুল হাসানও বাদ পড়েন না। এর আগেই হত্যা করে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে।

১০। নিচের ক্রিয়াগুলোর ভবিষ্যৎকালের রূপ লেখো: (যেকোনো ৫টি)                                 ১ ৫ = ৫

মেখেছিল, দেখেছিল, পড়েছিল, কেটেছিল, এনেছিল, চলেছিল, খেলেছিল

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                 ১ ৫ = ৫

‘বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন যাতে শত্রুরা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                                   ১ ৫ = ৫

স্থ, স্থ্য, ব, ক্ষ্ম, ধব, ব্ল, ডক

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                    ১ ৫ = ৫

যার তুলনা হয় না; বিদেশে থাকে যে; বনে বসবাসকারী বিড়াল; নকশাযুক্ত পোড়ামাটির ফলক; বন্দুকধারী সিপাই বা রক্ষী; জানার ইচ্ছা; অহংকার নেই যার

১৪। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তুমি তোমার বড়ো বোনের বিয়ে উপলক্ষ্যে ৩ দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো।             ৫×১ = ৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                     ২×১ = ১২

ক. গ্রীষ্মকাল

খ. স্বাধীনতা দিবস

গ. বৈশাখী মেলা

বিষয় : বাংলা; মডেল:-9

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘দুই তীরে’ কবিতাটির প্রথম ৮ পক্তি লেখো।                          ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                   ১ ৫ = ৫

সার্থক, শঙ্কিত, লক্ষ্য, মনস্বী, বরকন্দাজ, ধরা, কুর্নিশ

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো।(যেকোনো ৫টি)                                          ১ ৫ = ৫

 অনগল, বিলেত, দায়ী, ঝিকমিক, সুন্দর, গরিব, দেশান্তর

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:             ১x৫=৫

দেশভেন্টায়দানবীরতিন
এক্সপেরিমেন্টহিজরিপুঁটলিটি 

ক. দানশীলতার জন্য রণদাপ্রসাদ সাহাকে ….  বলে ডাকা হতো।

খ. ছবির মতো ….।

গ. বৃদ্ধ লোকটি তার ……  সযত্নে একপাশে রেখে দিল।

ঘ. পৃথিবীর ……. ভাগ জল এক ভাগ স্থল।

ঙ. দশম ……  ছিল মহানবির (স) বিদায় হজ।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                   ১x৫=৫

১. ইমদাদ হক কাজি কীভাবে জয়ের ভাগ্য লুটে আনে?

ক)ভাঙা দুইটি পায়ে             খ) ভাঙা দুই হাতে               গ) ভাঙা এক পায়ে              (ঘ) ভাঙা এক হাতে

২. ‘হর্নের হাঁক’ কোন ধরনের দূষণের উদাহরণ?

ক) মাটি দূষণ                    (খ) আলো দূষণ                 গ) বায়ু দূষন                     ঘ) শব্দদূষণ

৩. আসল রানি আর নকল রানির মধ্যে পার্থখ্য বোঝা গিয়েছিল কীভাবে?

ক) তাদের সৌন্দর্য দেখে                                খ)  তাদের সাজ-পোশাক দেখে

গ) তাদের পিঠা বানানো আর আলপনা দেখে        (ঘ) রাজাকে সেবা করার ধরন দেখে

৪. আন্দোলনে পানি বিতরণ করতে করতে মীর মুগ্ধ শহিদ হন-

ক) ঢাকার আজিমপুরে          (খ) নরসিংদীর বেলাবোতে    গ) ঢাকার উত্তরায়               ঘ) রংপুরের পার্কে

৫. কাঠুরিয়া যে নদীর ধারে গিয়েছিল নদীটি কেমন ছিল?

ক) মরা                           খ) খরস্রোতা                     গ) শান্ত                           ঘ) অশান্ত

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                          ১ ৫ = ৫

উন্নত, প্রবেশ, সকাল, কাঁচা, বিস্বাদ, যাশ, দুঃখী

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                         ৪ ২=৮

১. পার্বত্য জেলাবাসীদের দুইটি উৎসবের নাম লেখো।

২. ইমদাদ হকের নির্ঘুম রাত কাটে কেন?

৩. গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে?

৪. পথিক প্রথম কার কাছে জলের সন্ধান জানতে চাইলেন? তার উত্তর কী ছিল?

৫. মহানবি (স) কোথায় দাঁড়িয়ে ভাষণ দেন? এটি মহানবি (স)-এর কততম ভাষণ ছিল?

৬. ‘পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক’- বলতে কবি কী বুঝিয়েছেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                            ৫ ৩=১৫

১. সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন?

২. ‘শব্দদূষণ’ কবিতায় কবি ‘শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ’ বলতে কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।

৩. কাঞ্চনমালা এবং কাঁকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।

৪. নদীর বালুচরে কী ঘটে?

৫. ‘কুমড়ো ও পাখির কথা গল্প’ থেকে আমরা যা শিখেছি তা পাঁচটি বাক্যে লিখি?

৯। ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতার মূলভাব লেখো।                                                      ৫x১=৫

১০। নিচের সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তন করো; (যেকোনো                                  ১x৫=৫

জড়াইয়া, হইল, ভাসিয়া, বলিলে, উড়িয়া, বলিল, করিলেন

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                      ১ ৫ = ৫

জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন তখন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। ইঞ্জিনরুমের ওপরে বোমা পড়ে। ইঞ্জিনে আগুন ধরে যায়। তাঁর ডান হাতটি উড়ে যায়। তিনি আহত অবস্থাতেই ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তাঁর। তিনি শহিদ হলেন।

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো; (যেকোনো ৫টি)                                                    ১ ৫ = ৫

ক্য, ছ, স্ন, ত, পা, র, জ

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো; (যেকোনো ৫টি)।                                   ১x৫=৫

শাখির কলরব; ক্ষুদ্র যে গ্রাম; মানুষের জন্য ভালোবাসা; কুঠার দিয়ে কাঠাকাটা যার পেশা; রাজ্য পরিচালনা করেন যিনি; লুপ্ত হয়েছে যা; খারাপ মেজাজ

১৪। মনে করো, তুমি বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য আবেদন করবে। এখন তুমি নিচের ফরমটি পূরণ করো।    ×১=৫

পাঠাগার কার্ড

১. শিক্ষার্থীর নাম    :

২. (ক) মাতার নাম :                       (খ) পিতার নাম    :

৩. শ্রেণি              :                                   শাখা      :                                   রোল নং  :

৪. বইয়ের নাম      :                       লেখকের নাম        :                       বইয়ের কোড নং         :

৫. বই গ্রহণ ও ফেরতের তারিখ           :

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                      ১২×১ = ১২

ক. আমার প্রিয় শিক্ষক সূচনা, আমার পছন্দের শিক্ষক, প্রিয় হওয়ার কারণ, পাঠদান পদ্ধতি, আদর্শ ব্যক্তিত্ব, উপসংহার।

খ. বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভূমিকা, আবিষ্কার, পাহাড়পুরের স্থাপনাসমূহ, অস্থাবর প্রত্নবস্তু, উপসংহার।

গ. বৃক্ষরোপণ সূচনা, বৃক্ষরোপণের উপযুক্ত সময়, আমাদের করণীয় ও পরিচর্যা, বৃক্ষের প্রয়োজনীয়তা, উপসংহার)

বিষয় : বাংলা; মডেল:-১০

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘সংকল্প’ কবিতাটির প্রথম ৮ পড়স্তি লেখো।                                   ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                   ১x৫=৫

পবিত্র, জবাব, কুড়াল, খবর, পার্বণ, উদগ্রীব, নকশা

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                   ১ ৫ = ৫

অসীম, দান, বন্দর, ঝরঝরে, পাষণ্ড, তেষ্টা, স্বাধীন

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                   ৫=৫

প্রকৃতিরডিডিতুলকালামবোয়াল
জব্বরজনমসূর্যের 

ক. গ্রামের ছোট ছোট নদীগুলো মানুষ ____করে পার হয়।

খ.___________আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল।

গ. হাত দিও না আমার শরীর ভরা ______মাছে।

ঘ. তোমার জন্য একটা_____ খবর নিয়ে এসেছি।

ঙ. সার্থক______আমার জন্মেছি এই দেশে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                   ১ ৫=৫

১. বাঘ সংরক্ষণের জন্য প্রয়োজন কোনটি?

ক) পশুপাখি শিকার করা       (খ) সুন্দরবন ধ্বংস করা     (গ) শিকার বন্ধ করা       ঘ) সুন্দরবন রক্ষা করা

২. ‘সাধনা ঔষধালয়’ কে প্রতিষ্ঠা করেন?

ক) যোগেশচন্দ্র ঘোষ            (খ) সন্তোষচন্দ্র ভট্টাচার্য    গ) নিত্যগোপাল চৌধুরী     (ঘ) হিরণকুমার বিশ্বাস

৩. চকাচকি কী?

ক) হাঁসজাতীয় পাখি            (খ) এক প্রকার কচ্ছপ           গ) এক ধরনের মাছ             ঘ) ডিঙি নৌকা

৪. আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে মহানবি (স)-

এর মনের অবস্থা কেমন হয়েছিল?

ক) বিষাদে ভরে গিয়েছিল                             খ) আনন্দে ভরে গিয়েছিল

গ) বেদনায় ভারাক্রান্ত হয়েছিল                         (ঘ) অস্থির হয়ে গিয়েছিল

৫. কাঠুরিয়া কাঁদছে কেন?

ক) হাতে টাকা নেই বলে                               (খ) কুড়াল চুরি হয়েছে বলে

গ) কুড়াল পানিতে পড়ে গেছে বলে                   (ঘ) কুড়াল ভেঙে গেছে বলে

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                         ১ ৫ = ৫

সুন্দর, ক্রীতদাস, মা, হাতি, ঘোড়া বন্ধু, চোখ

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                         ২ ৪ = ৮

১. বাংলাদেশে কোন কোন ধর্মের লোক আছে?

২. সুন্দরবনে আগে ছিল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে এমন দুইটি প্রাণীর নাম লেখো।

৩. হাতির অহংকারী হয়ে ওঠার দুইটি কারণ লেখো।

৪. আলতাফ মাহমুদ কোন গানের সুর করেন?

৫. প্রাণের চেয়ে কী বড়ো? বাদশাহর দূত শিক্ষককে কোথায় ডেকে নিয়ে যায়?

৬. শিশিরের কাজ কী?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                           ৫ ৩ = ১৫

১. শকুন কীভাবে মানুষের উপকার করে?

২. আমরা কেন চিরদিন শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করব?

৩. ‘স্বদেশ’ কবিতায় কবি নদীর ছবি কীভাবে এঁকেছেন বুঝিয়ে লেখো।

৪. লোভী কাঠুরিয়া অভিনয় করে কাঁদতে লাগল কেন?

৫. দৈত্যটি দেখতে কেমন?

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                                          ৫

সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কী সুন্দর সবুজ বন, ঝোপঝাড়। আর দিগন্তে ঝুঁকে-পড়া নীল আকাশের ছোঁয়া। মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সাথে মিলেমিশে থাকা যায়, শিখছে সেইসব কায়দাকানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখ-পাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তাড়া খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল। হাতিটার সে-কী বিশাল শরীর। পা-গুলো বটপাকুড় গাছের মতো মোটা। শুঁড় এতটাই লম্বা যে, আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষি।

১০। নিচের শব্দগুলোর পদ নির্ণয় করো;                                                                                                      ৫=৫

আসে, চাকর, বেঘুম, কেটে যায়, ডাকি

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                 ১ ৫=৫

অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট

১২। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন করো: (যেকোনো ৫টি)                                                    ১ ৫ = ৫

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                    ১ ৫=৫

১৪। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দ্বিতীয় পিরিয়ডের পর অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।                                                      ১ ৫=৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                   ১২×১ = ১২

ক. আমার মা

খ. প্রাণিজগৎ

গ. আমাদের জাতীয় পতাকা

বিষয় : বাংলা; মডেল:-১১

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ সবার আমি ছাত্রাকবিতাটির প্রথম ৮ পড়তি লেখো।                           ১+১+৮= ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                                  ×৫ = ৫

অনুরাগ, সহিষ্ণুতা, শুহিদ, বিস্বাদ, তারা, আচ্ছাদন, বেইমান

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                     ১ =

চরণে, ফোটে, পাপ, রোজগার, ফুল, শিশির, মজি

৪। উপযুক্ত শব্দটি বাম্বাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:            =

চরণেরয়েলখবর।শাহানশাহ
মাটিরলেশমাত্রঅপদার্থ 

ক. বাংলাদেশের নামের সলো জড়িয়ে আছে ……টাইগার।

খ . প্রভাত বেলায়…….. লইতে ছুটে যাই তার ঘরে।

গ. শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা …….।

ঘ. কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে …… জিনিস।

ঙ) ………  আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  x৫=৫

১. ‘বেলাভূমি’ শব্দটির অর্থ কী?

ক)সাগর                  খ) দরিয়া               গ) সমুদ্র                  ঘ) সমুদ্রের তীরের বালুময় স্থান

২. কবি বিশ্বজগৎকে হাতের মুঠোয় পুরতে চান কেন?

ক) কবি বিশ্বকে বিপন্ন করবেন বলে           খ) কবি শান্তিতে ঘুমাতে চান বলে

গ) কবি ঘুরতে পছন্দ করেন বলে               ঘ) কবি বিশ্বকে খুব কাছ থেকে দেখতে ও বুঝতে চান বলে

৩. লেখক ও সাংবাদিক শহিদ সাবের কীভাবে মারা যান?

ক) পাকিস্তানি সেনাদের গুলিতে।               খ) যুদ্ধ করতে গিয়ে শত্রুর গুলিতে

গ) ঘুমন্ত অবস্থায় আগুণে পুড়ে                   ঘ) বোমারু বিমানের আঘাতে

৪. বাদশাহ আলমগীর শিক্ষককে কী বিষয়ে প্রশ্ন করেছিল।

ক)পুত্রের শিক্ষার বিষয়ে   খ) পুত্রের সাহস বিষয়ে     গ) পুত্রের ধর্মীয় জ্ঞান বিষয়ে      ঘ) পুত্রের সৌজন্যবোধের বিষয়ে

৫. জগদীশচন্দ্রের কোন বিষয়টি ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়?

ক) আবিষ্কার                খ) পরীক্ষণ                     গ) লেখালেখি                         ঘ) উপাধি

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                                       ১ =

অচল, বীর, জ্বলা, কঠোর, প্রাচীন, বিষাদ, কৃতজ্ঞ

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                          ২ =

১. ইমদাদ হকের পরিচয় দাও।

২. পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান কে এবং কবে?

৩. ‘ঘাসফুল’ কবিতাটি কে লিখেছেন? কোনটিতে হাসির কিরণ থাকে?

৪. রংপুরে আবু সাঈদকে পুলিশ কীভাবে হত্যা করে?

৫. মহানবি (স)-এর চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন?

৬. সুলেমান কে ছিলেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                         ৫ = ১৫

১. ‘ফুটবল খেলোয়াড়’ কবিতায় ইমদাদ হকের জীবনে মেসের চাকরের ভূমিকা লেখো।

২. টেরাকোটা কী?

৩. কোন শহিদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তাঁর সম্পর্কে বলি ও লিখি।

৪. ২০২৪ সালে বাংলাদেশের শিক্ষার্থীরা কেন আন্দোলন করেছিল?

৫. শিক্ষকের মর্যাদা কেন সবার উপরে?

৯। দুই তীরেকবিতার মূলভাব লেখো।                                                                             ×১ = ৫

১০। নিচের ক্রিয়াগুলোর অতীতকালের রূপ লেখো: (যেকোনো ৫টি)                                               ১×৫ = ৫

শুনাব, পড়াবেন, মুছবে, ঢালবেন, করবেন, লুকাবে, দেবেন

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                                  × =

১৯৭১ সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে, আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায়। তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পঁচিশে মার্চের মধ্যরাতে শহিদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম. মুনিরুজ্জামান, অধ্যাপকা জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. গোবিন্দচন্দ্র দেব প্রমুখ।

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                             ১×৫ = ৫

ক্ক, ক্ষ, গ্ধ, ডক, জ্জ, ড্ড, ন্ট

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                    ১×৫ = ৫

নিজেকে বড়ো মনে করা; জানার ইচ্ছা; রক্তে লাল হয়েছে এমন; শুয়ে আছে এমন; দিন ও রাত; মনের ইচ্ছা বা রুচি; খেতে ভালো লাগে এমন

১৪। মনে করো, তুমি পঞ্চম শ্রেণিতে পড়ো। তুমি বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের সদস্য হতে চাও। এজন্য নিচের নিবন্ধন ফরমটি পূরণ করো।  ৫×১ = ৫

বিশ্বসাহিত্য কেন্দ্র

১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা

১. নাম                   :

২. (ক) মাতার নাম    :                                                             (খ) পিতার নাম    :

৩. জন্মতারিখ          :

৪. বিদ্যালয়ের নাম    :                                                        

৫. শ্রেণি                  :

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:               ১২×১ = ১২

ক. প্রাণিজগৎ (সূচনা, ধরন, হাতি, গণ্ডার, জিরাফ, গরিল, উটপাখি, অক্টোপাস, নীল তিমি, অ্যালব্যাট্রস, উপসংহার।

খ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার (ভূমিকা, পরিবেশ দূষণের কারণ, পরিবেশ দূষণের প্রতিক্রিয়া, পরিবেশ দূষণরোধে পদক্ষেপ, উপসংহার]

গ. ধান (সূচনা, প্রকারভেদ ও বর্ণনা, চাষের প্রক্রিয়া, প্রয়োজনীয়তা, উপসংহার]

বিষয় : বাংলা; মডেল:-১2

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ স্বদেশকবিতাটির প্রথম ৮ পড়স্তি লেখো।                           ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                   =

জেলে, বাণী, তরঙ্গ, গণঅভ্যুত্থান, তেষ্টা, মেলা, বিশাল

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                    ১ =

জনজীবন, ফেড়ে, খবর, সূর্য, কৃষক, কাঁকন, বাঁশি

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:             ×৫=৫

নীলজনজীবনহরিৎযুদ্ধেজেলেরমুঠোয়জনগোষ্ঠী

ক. সবুজ বনের টিয়ে করে রে ঝিকমিক।

খ. মৃত্যুর কথা শুনে -মুখ শুকিয়ে গেল।

গ. বাংলাদেশের প্রকৃতি ও – ভারি বৈচিত্র্যময়।

ঘ. বিশ্ব-জগৎ দেখব আমি/ আপন হাতের পুরে।

ঙ. মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি। যোগ দেন।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                   × =

১. কোন দেশে কোন ধরনের প্রাণী থাকবে তা কীসের উপর নির্ভর করে?

ক) বন                খ) মানুষ             গ) পরিবেশ                      (ঘ) আবহাওয়া ও জলবায়ু

২. গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর প্রাণীটি কোনটি?

ক) হাতি              খ) সিংহ              গ) বাঘ                            ঘ) হরিণ

৩. হযরত মুহাম্মদ (স) কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন?

ক) সৈন্যদের         (খ) সাহাবিদের      গ) আলেমদের                   (ঘ) ক্রীতদাস-ক্রীতদাসীদের

৪. সোনার কুড়াল ঝলমল করে উঠল কেন?

ক) চাঁদের আলো পড়ে       (খ) সূর্যের আলো পড়ে    (গ) আগুনের আলো পড়ে     ঘ) বিদ্যুতের আলো পড়ে

৫. আর্থিকভাবে জেলেটি কেমন ছিল?

ক) মধ্যবিত্ত                      খ) ধনী               গ) গরিব              ঘ) জব্বর            

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                         ১x৫=৫

মা, চন্দ্র, বন, হাত, তীর, নদী, শির

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                         ২ =

১. বাংলাদেশে কীসের বৈচিত্র রয়েছে?

২. সমস্ত বন থরথর করে কেঁপে উঠল কেন?

৩. মুক্তিযোদ্ধাদের দুইটি যুদ্ধ জাহাজের নাম লেখো।

৪. ‘ভাবুক ছেলেটি’ রচনায় ছেলেটির বাবার বাড়ি কোথায়? তিনি কোথায় জন্মগ্রহণ করেন?

৫. ‘দুই তীরে’ দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কী কী?

৬. কবি কোথায় নোলক খুঁজছেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                 ৫ = ১৫

১. দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশের উন্নয়নের জন্য তোমার যা করণীয় চারটি বাক্যে তা লেখো।

২. বিভিন্ন ধরনের বাঘ সম্পকে তুমি যা জানো লেখো।

৩. কোন দিনটিকে ‘শহিদ বুদ্ধিজীবী’ হিসেবে পালন করা হয়? কেন?

৪. টুনটুনি কুমড়োকে কী খবর দিল?

৫. জগদীশচন্দ্র বসুর আবিষ্কার সম্পর্কে ধারণা দাও।

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                               ×১ = ৫

যাঁরা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান, তাঁদের আমরা শহিদ বলি। এ দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য বহু কাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, শহিদ হয়েছেন। আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এ দেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমীর। ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সেই কেল্লায় তিনি তাঁর কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহিদ হয়েছিলেন। আমরা তাঁকে কখনো ভুলব না। প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্যসেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতাসহ আরো অনেকে। সূর্যসেনকে আটক করার পর তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মাহুতি দেন। অনেক আন্দোলন শেষে ১৯৪৭ সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়। আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এ দেশের মানুষ স্বাধীনতার জন্য, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাঁদের স্মরণ করব।

১০। নিচের সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তন করো: (যেকোনো ৫টি)                            ১ =

ঠেকিবে, বসিয়াছিল, লুকাইয়া, আসিয়াছে, করিতে, থাকিত, করিতেছে

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                 ১ =

১৯৭১ সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায়

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                 × =

১৯৭১ সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায়

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                            ১ =

৪. খ, প্ত, ত্র, স্ত্র, সব, ম

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                    ১ =

মনের ইচ্ছা বা রুচি; অহংকার নেই যার; অন্যের অধীন; বিচার ছাড়াই সংঘটিত; সারাদেহ জুড়ে; রাজার প্রাসাদ; বন্দুকধারী সিপাই বা রক্ষী

১৪। বিলম্বে বেতন পরিশোধের জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।   ×১ = ৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                      ১২ = ১২

ক. প্রিয় বই                      খ. মোবাইল ফোন               গ. গরু

বিষয় : বাংলা; মডেল:-১3

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ শিক্ষাগুরুর মর্যাদাকবিতাটির প্রথম ৮ পড়ক্তি লেখো।           ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                                  =

দেশান্তর, বিলুপ্তপ্রায়, নির্দেশ, সহযোগিতা, রুক্ষমূর্তি, কেল্লা, উপাসনা

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                          ১ =

ভাষা আন্দোলন, রৌদ্র, ময়দান, সোনা, হরিণ, ঘাস, দৈত্য

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                         x =

সমাজসেবকতারারাদশাবরকন্দাজমৃৎশিল্পমানুষকিরণ

ক. মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা।

খ. চট্টগ্রামের বিখ্যাত ছিলেন নূতনচন্দ্র সিংহ।

গ. দেশের মাটি দেশের নানা রকম বেশ।

ঘ. প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে আজকে তার এই

ঙ. আঁধার আকাশে মিটিমিটি করে চায়।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  =

১. শহরের বড়ো অসুবিধা কী?

ক যান চলাচল                        খ)  বসবাস                            খ) শব্দদূষণ                            ঘ) চলাফেরা

২. রঙতুলি না থাকলেও ছেলেটি দেশের সবকিছু আঁকতে পারে কীভাবে?

ক) দেশের সবকিছু সুন্দর বলে                                 খ)দেশ সবুজ বলে   

 গ) দেশকে সুন্দর নয় বলে                                      ঘ) দেশকে হৃদয়ে ধারণ করে বলে

৩. ‘তেষ্টায় গলা শুকিয়ে কাঠ’- অর্থাৎ পথিকের কেমন পিপাসা লেগেছিল?

ক) অল্প                                 খ) প্রচণ্ড                  গ) মোটামুটি                                         ঘ)কোনোটিই নয়

৪. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে কে প্রাণ দিয়েছিলেন?

ক) তিতুমীর                           খ) সূর্যসেন গ) রফিক                                             ঘ) মতিয়র

৫. বিশ্ববিখ্যাত হন কে? ৫. প্রথম বাঙালি বিজ্ঞানী হিসেবে

ক) স্যার জগদীশচন্দ্র বসু           খ) মাকসুদুল আলম                 (গ) আব্দুল্লাহ আল মুতী             ঘ) কুদরত-এ খোদা

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                                       ১ =

অন্ধকার উন্নত, বিদেশ, অসীম, শুকনো, দুরন্ত, উদার

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                          ২×৪ = ৮

১. প্রবল-শক্তিধর কাকে বলা হয়েছে?

২. টেরাকোটা কী? কোথায় কোথায় টেরাকোটার কাজ রয়েছে?

৩. স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়?

৪. মহানবি (স) আমাদের কাছে কোন দুইটি জিনিস রেখে গেছেন?

৫. লোভী কাঠুরিয়া নিজের লোহার কুড়ালটি হারাল কেন?

৬. কবি সারা বাংলাদেশ ঘুরে কী খোঁজেন? কার শরীর বোয়াল মাছে ভরা?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                                       ৫ = ১৫

১. প্রকৃতির কাছ থেকে আমরা কীভাবে শিক্ষা লাভ করতে পারি?

২. ‘স্বদেশ’ কবিতার ছেলেটির সারাটি দিন কীভাবে কাটে? পাঁচটি বাক্যে লেখো।

৩. বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সফলতাকে কোন কোন নামকরা বিজ্ঞানীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন?

৪. ‘নোলক’ কবিতায় বনের কাছে যাওয়ার পর কবিকে বন কী কী বলেছিল? নিজের ভাষায় বর্ণনা করো।

৫. ‘তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে’- কুমড়ো কেন এ কথা বলেছে?

৯। নোলককবিতার মূলভাব লেখো।                                                                               ×১ = ৫

১০। নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ নির্ণয় করো। ১ ৫=৫ ১৯৭১ সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে, আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায়।

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                                                          ×৫=৫

তখন সেই অচেনা মানুষটা রাজদরবারে এসে কাঁকনমালাকে ডেকে বলে, হাতের কাঁকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাঁকনমালার সে কী রাগ। সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুঁটলিকে হুকুম দেয়।

উত্তর: লোকেশন,

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১ =

বন্ধ, প্র, ম্ম, ম্প, দ্র, শ্ন, জ

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১ =

আকাশে চরে যে; জিনিসপত্র বিক্রি করে যারা; শিক্ষকতা করেন যিনি; স্থায়ী নয় এমন; অন্যদেশ থেকে এসেছে যে; সোজা নয় যা; সাহস আছে যার

১৪। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তুমি প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০২৫‘-এ অংশ নিতে চাও। এজন্য নিচের ফরমটি পূরণ করো।                                                                           ×১ = ৫

প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০২৫

নিবন্ধন ফরম

১. নাম (বাংলায়)      :                                          (ইংরেজিতে)           :

২. (ক) মাতার নাম    :                                          (ক) পিতার নাম        :

৩. জন্মতারিখ          :

৪. বিদ্যালয়ের নাম    :                                          শ্রেণি :                                   রোল নম্বর :

৫. যে বিভাগে অংশগ্রহণে ইচ্ছুক (টিক চিহ্ন দাও):        প্রাথমিক                  মাধ্যমিক                 উচ্চ মাধ্যমিক

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                       ১২×১= ১২

ক. পোষা প্রাণী (ভূমিকা; বর্ণনা; স্বভাব; উপকারিতা; উপসংহার।

খ. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য [সূচনা; ছাত্রজীবনের লক্ষ্য; লক্ষ্য অর্জনে করণীয়; ছাত্রজীবনে দায়িত্ব ও কর্তব্য; উপসংহার]

গ. শহিদ মীর মুগ্ধ ভূমিকা; ব্যক্তিগত জীবন; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর ভূমিকা; যভাবে শহিদ হন; প্রতিক্রিয়া; উপসংহার]

বিষয় : বাংলা; মডেল:-১৪

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ নোলককবিতাটির প্রথম ৮ পড়স্তি লেখো।                                      ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো: (যেকোনো ৫টি)                                                                                   =

মর্যাদা, সাধারণ, রোজ, বিজু, নিরীহ, নির্মম, বৈষম্য

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                     ১ =

দেশ, মানুষ, গণ্ডার, কলরব, অর্জন, পাহাড়, ঝাঁক

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                        ৫=৫

খাটিয়ারমুক্তদলচিতাবাঘনদীরখালের১৮৯৫

ক. …….সালে তিনি অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন।

খ. জল ছাড়িয়ে ………. হারিয়ে গেলাম বনের দিক।

গ. এক …… ধারে বাস করত এক গরিব জেলে।

ঘ. আমরা এখন …… স্বাধীন।

ঙ. একসময় সুন্দরবনে ছিল ও ……. ওলবাঘ।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  × =

১. কাঁকনমালা কেমন স্বভাবের মহিলা?

ক) পরোপকারী ও সৎ               খ) সৎ ও দয়াবান                    (গ) ধূর্ত ও লোভী                     (ঘ) দয়ালু ও কর্মঠ

২. রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করে কী পাওয়া যায়?

ক) নাইট্রোজেন ও অক্সিজেন       খ) হাইড্রোজেন ও অক্সিজেন       (গ) হাইড্রোজেন ও মিথেন     ঘ) নাইট্রোজেন ও মিথেন

৩. ফুলের গন্ধ চাইলে কবিকে কী করতে হবে?

ক) জল ছাড়াতে হবে                (খ) দল হারাতে হবে                (গ) হাত পাততে হবে               ঘ) বুক দেখাতে হবে

৪. মানুষের বাড়িতে থাকলে কুমড়োকে মাচা করে দিত কেনো?

ক) কুমড়োর গাছে কুমড়ো হবে তাই                         খ) কুমড়োর বড় ডাল বের হবে তাই

গ) কুমড়ো লতিয়ে যেত তাই                                  (ঘ) কুমড়োর ফুল ধরত তাই

৫. আল্লাহর বান্দা সুলেমান মারা গেছেন-

ক)  আঠারোশ বছর আগে     খ) সতেরোশ বছর আগে      গ) আঠারো বছর আগে        (ঘ) চৌদ্দশত বছর আগে

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                          ১ =

ভ্রাতা, শরীর, কাক, তফাত, স্মরণ, আবিষ্কার, দাঁত,

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                      ২×৪ = ৮

১. ‘সংকল্প’ কবিতার কবি কীভাবে নিচে নামতে ও উপরে উঠতে চান তা দুইটি বাক্যে বুঝিয়ে লেখো।

২. ইমদাদ হকের হাতে-পায়ে পটি বাঁধতে হয় কেন?

৩. পাকিস্তানিরা পরিকল্পনা করে কাদের হত্যা করে?

৪. রাখাল কেন রাজপ্রাসাদে আসে?

৫. তিতুমীর কেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন?

৬. ভাবুক ছেলেটির বয়স কত? তার বাবা কী ছিলেন?৪ = ৮

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                         ৫ = ১৫

১. কবি বন্ধ ঘরে থাকতে চান না কেন?

২. বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ বর্ণনা করো।

৩. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কীভাবে শহিদ হলেন? আলোচনা করো।

৪. মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়?

৫. জগদীশচন্দ্র বসুর আবিষ্কার সম্পর্কে ধারণা দাও।

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                                              ×১ = ৫

১৯১৭ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইট’ উপাধি দেন। তাই উপাধিসহ তাঁর নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। সে বছরই তিনি প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। তিনি ক্রেসকোগ্রাফ নামের একটি যন্ত্র উদ্ভাবন করেন। এই যন্ত্রের মাধ্যমে তিনি সূক্ষ্মভাবে প্রমাণ করে দেখান যে, বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয়। স্যার জগদীশচন্দ্র বসু ১৯৩৭ সালের ২৩শে নভেম্বর মৃত্যুবরণ করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তাঁর সফলতা বিজ্ঞানী গ্যালিলিও-নিউটনের সমকক্ষ ছিল। জগদীশচন্দ্র বসু বাংলাদেশের গৌরব। তিনি পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ।

১০। নিচের ক্রিয়াগুলোর বর্তমান কালের রূপ লেখো: (যেকোনো ৫টি)                                             ১×৫ = ৫

ছিল, উঠেছিল, পড়েছিল, গিয়েছিল, কেঁদেছিল, শোনাচ্ছিল, ডুবেছিল

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                               ×৫ = ৫

নকল রানি পিঠা বানায় সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিস্বাদ দুখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি মোহনবাঁশী ক্ষীর মুরলি পিঠা

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১×৫ = ৫

হব, স্ব, সা, দ্র, হৃ, স্ম, ক্ষা

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১×৫ = ৫

হব, স্ব. স্ম, দ্র, হৃ. স্ম, ক্ষা

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১× =

অত্যন্ত কোলাহলপূর্ণ যে দূষণ; একের সঙ্গে অন্যের; প্রবল প্রতাপের সঙ্গো; উপরের কোনো আবরণ; হাঁস জাতীয় এক প্রকার পাখি; জলে থাকে যে পরী; সাহস আছে যার

১৪। বিদ্যালয় হতে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।                    ×১ = ৫

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                       ১২×১= ১২

ক. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সূচনা; জন্ম ও বংশ পরিচয়; শিক্ষা ও কর্মজীবন; মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও অবদান; উপসংহার।

খ. শহিদ আবু সাঈদ (ভূমিকা; ব্যক্তিগত জীবন; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা; যেভাবে শহিদ হন; উপসংহার)

গ. বাংলাদেশের জাতীয় মাছ: ইলিশ ভূমিকা; আবাসস্থল; খাদ্য হিসেবে ইলিশ; অর্থনৈতিক গুরুত্ব; উপসংহার।

বিষয় : বাংলা; মডেল:-১৫

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

ক) ১। কবি ও কবিতার নামসহ ফুটবল খেলোয়াড়কবিতাটির প্রথম ৮ পড়ক্তি লেখো।                     ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                                  =

শির, আশ্চর্য, ভাষণ, সামর্থ্য, গোস্তাকি, চন্দ্রলোক, তটস্থ

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                      ১ =

সমাজসেবক, হাট, ময়ূর, বাহাদুরি, বরেণ্য, হত্যা, জল

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                                     =

প্রকৃতিরঅবধারিতআপনটেপা পুতুলবাংলাদেশেরবজ্রশখ

ক. সকলেই আমরা অধিবাসী।

খ. প্রাণী, বৃক্ষলতা সব কিছুই দান।

গ. ভাঙা কয়খানা হাতে পায়ে তার করিছে খেলা।

ঘ. সূর্য আমায় মন্ত্রণা দেয়। তেজে জ্বলতে।

৫. নরম এঁটেল মাটি টিপে টিপে বানানো হয়।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  =

১. সুন্দরবন আমাদের রক্ষা করে?

ক) বন্যা ও খরা থেকে        খ) ঝড় ও বন্যা থেকে       গ) ভূমিকম্প ও খরা থেকে       ঘ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে

২. হাতিকে উচিত শিক্ষা দিতে ব্যর্থ হলে বনে কী ঘটত?

ক) বনে শান্তি নেমে আসত                                     খ) হাতির সাথে সবার বন্ধুত্ব হতো

গ) দিনদিন বনে অশান্তি বাড়ত                                 ঘ) হাতি সবাইকে খেয়ে ফেলত

৩. ‘অবধারিত’ শব্দটির অর্থ কী?

ক) অনিশ্চিত            (খ) অনির্ধারিত         গ) অনিবার্য              ঘ) দ্বিধান্বিত

৪. অবাক জলপান কোন ধরনের রচনা?

ক) নাটিকা               খ) ছোটোগল্প           গ) প্রবন্ধ                  ঘ) উপন্যাস

৫. কী শুনতে শুনতে ঘাসফুলেরা শান্ত বাতাসে দোল খায়?

ক) রূপকথা              খ) গান                   গ) কবিতা               ঘ) ছড়া

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                                       ১ =

আশা, ধ্বনি, কঠোর, নকল, বৈষম্য, জল, আহার

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                      ২ =

১. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

২. শিয়াল কোন হাতিকে নদীতে নিয়ে এসেছে?

৩. সিডি, টিভি কীভাবে শব্দদূষণ করে?

৪. নকল রানি কীভাবে মারা যায়?

৫. কাদের আমরা শহিদ বলি?

৬. বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনি কোনটি? কে লিখেছেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                                         ৫ = ১৫

১. ‘সুন্দরবনের প্রাণী’ রচনাটি সম্পর্কে আলোচনা করো।

২. ‘পল্লির সেই সুরে ভরে যায় মন’ লাইনটি ব্যাখ্যা করো। –

৩. কাঞ্চনমালা ও কাঁকনমালা চরিত্রের তুলনামূলক আলোচনা করো।

৪. ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের অবদান সম্পর্কে লেখো।

৫. কেন তামার জালা দেখে জেলে খুশি হয়েছিল?

৯।শব্দদূষণকবিতার মূলভাব লেখো।                                                                              ×১ = ৫

১০। নিচের সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তন করো: (যেকোনো ৫টি)                                         ১ =

গড়িয়া, কাড়িয়া, আঁকিব, বলিবে, দেখিতে, হাসিয়া, দেখিয়া

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                                                          =

এত ত্যাগের পরও এ দেশের মানুষ অধিকার পায় না, বৈষম্য কমে না। অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই ২০২৪ সালে আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়।

পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন।

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১ =

স্প্র, যা, বক্স, ক্রু, স্ত, ক্ষ,

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১ =

বরণ করার যোগ্য; অধিক স্রোত যে নদীর; সবুজ রংয়ের টিয়া পাখি; বিচার-বিবেচনা ছাড়া যা; শত্রু দ্বারা বেষ্টিত; সংবাদ প্রচার করা হয় যে কাগজে; ঘুমিয়ে আছেন এমন

১৪। বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফরমটি পূরণ করো।                                                                         ৫×১ = ৫

ভর্তি ফরম

ঢাকা বিদ্যানিকেতন

পুরানা পল্টন, ঢাকা-১০০০

স্মারক নং: ১৬/২২৮                                                                                        তারিখ: ১২ জানুয়ারি ২০২৫

১.            (নাম বাংলায়)          :                                         

(ইংরেজিতে)            :

২. মাতার নাম পিতার নাম        :

৩. যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক :

৪. পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম :

৫. অত্র বিদ্যালয়ের ভর্তির কারণ :

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                                               ১২×১ = ১২

ক. শব্দদূষণ ও তার প্রতিকার

খ. প্রিয় বই

গ. বৈশাখি মেলা :

বিষয় : বাংলা; মডেল:-১6

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ শব্দদূষণকবিতাটির প্রথম ৮ পঙক্তি লেখো।                                     ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো: (যেকোনো ৫টি)                                                                                   x =

বরণ, মৌন-মহান, যুদ্ধ, বিবেচনা, টনটন, স্মরণ, পরাধীন

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি) ১ ৫ = ৫ ফুর্তি, কায়ক্লেশে, বাঙালি, কৌশল, দ্বিধা, রাখাল, নসিব

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                        x৫=৫

এক্সপেরিমেন্টগমগমফেরিঅলাপাষাণশিল্পীহত্যাজল

ক. লোকলস্কর, সৈন্যসামন্তে ——– করে রাজার রাজপুরী।

খ. ‘ভালোবাসার —– আমি’ বলবে হেসে তখন।

গ. ———- হচ্ছে দুইভাগ হাইড্রোজেন আর একভাগ অক্সিজেন।

ঘ. অন্যায়ভাবে মানুষকে —— করো না।

ঙ.——- হাঁক দিচ্ছে- থালাবাসন চাই?’

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  ৫=৫

১. ‘পার্বণ’ শব্দের অর্থ কী?

ক) নির্দিষ্ট মাসের উৎসব           খ) নির্দিষ্ট মাসের মেলা             (গ) নির্দিষ্ট দিনের উৎসব           (ঘ) নির্দিষ্ট দিনের মেলা

২. কাজী নজরুল ইসলাম কী নামে বেশি পরিচিত?

ক) বিশ্বকবি                           খ) বিদ্রোহী কবি                      (গ) পল্লিকবি                           ঘ) আধুনিক কবি

৩. পোড়ামাটির ফলকের অন্য নাম-

ক) টেপা পুতুল                        খ) টেরাকোটা                        গ) শখের হাঁড়ি                        (ঘ) মৃৎশিল্প

৪. নিচের কোনগুলো রং তৈরি করার উপাদান?

ক) শিম, সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল                       খ) শিম, সেগুনের রস ও শিশু গাছের বাকল

গ) শিম, নিমের রস, আমড়া গাছের বাকল                                (ঘ) শিম, নিমের রস, অর্জুন গাছের বাকল।

৫. শিক্ষকের মতে, প্রাণের চেয়ে কী বড়?

ক) অর্থ                                 খ) খ্যাতি                               গ) স্নেহ                   ঘ) সম্মান

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                          ১x৫=৫

শির, দাঁত, আগুন, চুল, সোনা, বাণী, কষ্ট,

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                      ২ =

১. চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?

২. একাত্তরের ৮ই এপ্রিল পাকিস্তানি সৈন্যরা কী কী নিয়ে আসে?

৩. দিনশেষে মনে কষ্ট নিয়ে রাখাল চলে যায় কেন?

৪. কে দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে? কত সালে অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার হয়?

৫. কাঠুরিয়ার কুড়াল কেনার সামর্থ্য ছিল না কেন?

৬. জেলের মুখ বিষণ্ণ হয়ে উঠেছিল কেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                         ৫ = ১৫

১. তুমি কীভাবে বিশ্ব-জগৎ দেখতে চাও তা বর্ণনা করো।

২. বুহুলআমিনকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেওয়া হয় কেন তা বর্ণনা করো।

৩. কুমাদের তৈরি জিনিসগুলো এত বৈচিত্র্যপূর্ণ হয় কেন? আলোচনা করো।

৪. তৃষ্ণার্ত পথিক কীভাবে শেষ পর্যন্ত জলপান করতে সক্ষম হয়? বর্ণনা করো

৫. মহানবি (স) তাঁর ভাষণে ক্রীতদাস-ক্রীতদাসী সম্পর্কে কী বলেছেন? আলোচনা করো।

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                                              ×১=৫

এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারি গরিব সে। কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনোরকমে খেয়ে-পরে দিন চলত তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী। তা ছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল। সে এতই গরিব যে, তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না। তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগল। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে।

১০। নিচের বাক্যগুলো থেকে দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করো:                                            ১x৫=৫

ক. জগদীশচন্দ্রের বাড়ি রাঢ়িখাল।

খ. তুমি গেলে তবে আমি যাব।

গ. বাড়িতেই ওর পড়ার ব্যবস্থা হয়েছিল।

ঘ. ময়মনসিংহ স্কুলে রহিমের ভর্তির ব্যবস্থা হয়েছিল

৫. উচ্চ শিক্ষার ধাপ শেষ করে বাবু দেশে ফিরে আসে।

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                              ৫ = ৫

বায়ান্নোর ভাষা আন্দোলনের শহিদদের কথা আমরা সবাই জানি সালাম বরকত রফিক জব্বারসহ আরো অনেক নাম

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১ =

স্ব, স্ক, দ্ধ, ষ্ণ, ক্ক, ণ্ড

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১ =

জানার ইচ্ছা; নানা ধরনের পাখি; একের সঙ্গে অন্যের; খেতে ভালো লাগে এমন; মমতা আছে যে নারীর; হাতে পরার গহনা; বন্দুকধারী সিপাই বা রক্ষী

১৪। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তুমি তোমার বড়ো বোনের বিয়ে উপলক্ষ্যে ৩ দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো।                                       x১=৫

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                                    ১২×১= ১২

ক. মুক্তিযুদ্ধ

খ. বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান

গ. প্রিয় খেলা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি-২০২৫

বিষয় : বাংলা; মডেল:-১৭

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ঘাসফুলকবিতাটির প্রথম ৮ পঙক্তি লেখো।                                  ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                                  =

প্রতিজ্ঞা, মিনতি, সমবেত, তট, পথিক, উদার, দ্বিধা

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি) ১ ৫ = ৫ দুশমন, কাঠ, জলপাই, চিনচিন, মৃত্যু, শিয়াল, বন্ধ

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                                     =

আসন্নপাঠ্যকনকনটনটনযুদ্ধেবেঘুমজলোচ্ছ্বাস

ক. ঘূর্ণিঝড় ও থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে।

খ. রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি।

গ. নূর মোহাম্মদ বুঝতে পারলেন মৃত্যু

ঘ. এই পৃথিবীর বিরাট খাতায়, যেসব পাতায় পাতায়।

ঙ). তার সমস্ত শরীর ব্যথায় করছে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  =

১. প্রভাত বেলায় খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে থাকে কেন? (অনুধাবন)

ক) বেড়াতে যাওয়ার জন্য                        (খ) খেলা অনুশীলন করতে যাওয়ার জন্য

গ) ব্যায়াম করার জন্য                             ঘ) দৌড়াতে যাওয়ার জন্য

২. কুমার সম্প্রদায় কীসের কাজ করে- (অনুধাবন)

ক) বাঁশের কাজ                       খ) কাঠের কাজ        গ) পাকা বাড়ির কাজ।              (ঘ) মাটির কাজ

৩. পাহাড় কী শেখায়? (জ্ঞান)

(ক) মৌন-মহান হতে                খ) সহিষ্ণুতা             গ) তেজে জ্বলতে                     ঘ) অন্তরের বিশালতা

৪. মীর মুখ্য নিষত হন (অনুধাবন)

ক) পানি বিতরণ করতে করতে।               খ) বিস্কুট বিতরণ করতে করতে

গ) বই বিতরণ করতে করতে                    (ঘ) খেলনা বিতরণ করতে করতে

৫. জগদীশচন্দ্র বসু কত সালে অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন? (জ্ঞান)

ক) ১৮৯৫                              খ) ১৮৯৬                গ) ১৮৯৭                               ঘ) ১৮৯৮

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                                       =

ভালোবাসা, ভেজা, ধ্বংস, শক্তিশালী, নিশ্চিন্ত, শ্রম, চেনা

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                      ২ =

১. ইমদাদ হক সারা রাত কেঁদে-কেঁদে ডাক ছাড়ে কেন?

২. আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কী শিক্ষা দেয়?

৩. গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা?

৪. বায়ান্নোর ভাষা শহিদদের নাম লেখো।

৫. মহানবি (স) কী নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন? তিনি কয়টি বিশেষ কথা মনে রাখতে বলেছেন?

৬. কবি সারা বাংলাদেশ ঘুরে কী খোঁজেন? কার শরীর বোয়াল মাছে ভরা?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                         ৫ = ১৫

১. অহংকার পতনের মূল- ‘হাতি আর শিয়ালের গল্প’-এর আলোকে ব্যাখ্যা করো।

২. মাটি কীভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়?

৩. মৃৎশিল্পের উপরে নকশাগুলো কীভাবে করা হয়?

৪. কাঁকনমালা কেন অচেনা মানুষ ও কাঞ্চনমালার গর্দান নেওয়ার হুকুম দিল?

৫. ২০২৪ সালে বাংলাদেশের শিক্ষার্থীরা কেন আন্দোলন করেছিল?

৯। ফুটবল খেলোয়াড়কবিতার মূলভাব লেখো।                                                                    x১=৫

১০। নিচের ক্রিয়াগুলোর ভবিষ্যৎকালের রূপ লেখো: (যেকোনো ৫টি)                                             ৫x১=৫

আছেন, পড়ে, করে, থাকেন, হয়, নেয়, আসেন

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                                                          =

জগদীশচন্দ্র বসু বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন। তিনি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অনেক মিল দেখিয়েছেন। ১৯৮৯৫ সালে তিনি অতিক্ষুদ্র তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন। তিনি তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা দেখিয়েছেন। এছাড়াও তিনি ক্লেসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে প্রমাণ করেন যে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদ প্রাণীদের মতোই সাড়া দেয়।

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১ =

ত্ত, স্ফ, ক্ষ, চ্ছ, স্প, ত্র

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১x৫=৫

গলায় গলায় যে ভাব; অহংকার নেই যার; একের সঙ্গে অন্যের; জনবসতি আছে এমন স্থান; প্রবল প্রতাপের সঙ্গে; শক্তি আছে যার; কোনো কিছু সাদরে গ্রহণ করা

১৪। মনে করো, তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো।      ×১ = ৫

নিবন্ধন ফরম

১. প্রতিযোগীর নাম                 :

২. (ক) মাতার নাম।                 :

(খ) পিতার নাম                      :

৩. জন্মতারিখ                        :

৪. শ্রেণি                                :

৫. যোগাযোগের ঠিকানা            :

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                                    ১২ = ১২

ক. আমাদের দেশ

খ. ধান

গ. শহিদ আবু সাঈদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি-২০২৫

বিষয় : বাংলা; মডেল:-১৮

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ দুই তীরেকবিতাটির প্রথম ৮ পড়স্তি লেখো।                                  ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                                  =

শ্রদ্ধা, বিপর্যয়, ক্ষত, রঞ্জিত, উপদেশ, অগুনতি, নসিব

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                      ১ =

মরণ-যন্ত্রণা, মঙ্গল, অবলুপ্ত, ধ্বংস, তুচ্ছ, বাগান, রাজ্য

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের করে উত্তরপত্রে লেখো: বাক্যগুলোর শূন্যস্থান পূরণ                        x৫=৫

টেরাকোটাজলাতন্ডকঅনুভবঅনুভূতিপোড়ামাটিরছুটিপুরেবাঁশি

ক. কুকুরের কামড় খেয়ে করিমের ……. হয়েছে।

খ) …… ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প

গ) যশোরের —– পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প করলেন।

ঘ) মহানবি (স) অন্তরের গভীরে কাবার আহ্বান …… করলেন।

ঙ) রূপকথা নীল আকাশের ………।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  ৫=৫

১. রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল?

ক) বন্ধুকে মন্ত্রী বানাবে    খ) বন্ধুকে রাজা বানাবে     গ) বন্ধুকে উজির বানাবে      ঘ) কদুকে নাজির বানাবে

২. ‘আপনিই আমাদের রাজা।’- এ কথা হাতিকে কে বলেছিল?

ক) হাতি                      খ) বাঘ                            গ) সিংহ                 ঘ) শিয়াল

৩. ‘এই ছেলেটির মুখ/সারাদেশের সব ছেলেদের মুখেতে টুকটুক’- কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) ছেলেটির মুখের রং             খ) ছেলেটির মুখের গড়ন    গ) ছেলেটির মুখের প্রতিচ্ছবি       (ঘ) ছেলেটির মুখের কথা

৪. কোন ঋতুতে বিদেশি হাঁস বসবাসের জন্য আসে?

ক) শরৎকালে                         খ) শীতকালে            (গ) হেমন্তকালে                       (ঘ)গ্রীষ্মকালে

৫. কোন সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল?

ক) নবিজি হজ পালন করবেন                  খ) নবিজি হিজরত করবেন 

 গ) নজিজি ভাষণ দেবেন                        ঘ) নবিজি ওমরাহ পালন করবেন

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                          ১ ৫=৫

প্রকৃতি, যন্ত্রণা, বিশ্ব, তুচ্ছ, আচ্ছাদন, স্বাগত, বিষণ্ণ

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                      ২ =

১. ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে?

২. শখের হাঁড়ি কী রকম?

৩. ‘বোবা জল’ বলতে কী বোঝায়?

৪. শিক্ষক কীভাবে বাদশাহর সুনাম করলেন?

৫. ‘দুই তীরে’ দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কী কী?

৬. পোকা ফসলের দুশমন কেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                         ৫ = ১৫

১. রাজকীয় বাঘ কোনটি? এটি সম্পর্কে লেখো।

২. শিয়াল কীভাবে বনের পশুপাখিকে রক্ষা করল?

৩. রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন?

৪. বাদশা আলমগীর কেন প্রত্যাশা করেছিলেন তাঁর সন্তান নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবে?

৫. ‘সোনার নোলক’ হারানোর মধ্যদিয়ে কবি কী প্রকাশ করেছেন?

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                                              ×১ = ৫

মহানবি হযরত মুহাম্মদ (স) প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন:

তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোন। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র। এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের ক্রীতদাস-ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে, তাদেরও তাই খেতে দেবে। নিজেরা যে কাপড় পরবে, তাদেরও তাই পরতে দেবে। কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয়, তবে তাকে মেনে চলবে। তখন বংশ-মর্যাদার কথা বলবে না।

১০। নিচের চলিতরীতি থেকে সাধুরীতি পরিবর্তন করো; (যেকোনো ৫টি)                                         ১×৫=৫

দেখলাম, ঢালছে, চমকাচ্ছে, ভিড়ছে, তাকিয়ে, পৌঁছে, পরেছেন

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                               ৫=৫

লোভী কাঠুরিয়াটি হায় হায় করতে লাগল সে নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১ =

ত্র. জ্ঞ. স্ট, দ্ধ. স্ত. জ্জ. ক্স                                       

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১ =

বৈচিত্র্য আছে যার; এক যুগ হতে অন্য যুগ যুগের পর যুগ; অত্যধিক সাহস আছে যার; ক্ষতি হয় এমন; যিনি প্রাণী নিয়ে গবেষণা করেন; অহংকার আছে যার; একসাথে চেঁচামেচি

১৪। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো।                                                       ×১ =

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                       ১২×১= ১২

ক. জুলাই গণঅভ্যুত্থান [ভূমিকা; আন্দোলনের সূত্রপাত; আন্দোলনের ক্রমবিকাশ ও গণঅভ্যুত্থানে রূপলাভ; ফ্যাসিবাদের পতন; উপসংহার।

খ. ধান (সূচনা; প্রকারভেদ ও বর্ণনা; চাষের প্রক্রিয়া; প্রয়োজনীয়তা; উপসংহার।

গ. সুন্দরবন (ভূমিকা; সুন্দরবনের আয়তন ও অবস্থান; সুন্দরবনের উদ্ভিদ; সুন্দরবনের প্রাণী; সুন্দরবনের গুরুত্ব: উপসংহার।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি-২০২৫

বিষয় : বাংলা; মডেল:-১৯

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ ‘সবার আমি ছাত্র’ কবিতাটির প্রথম ৮ পর্তুক্তি লেখো।                   ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                     ১ ৫=৫

ধ্বংস, নিশ্চিন্ত, অসীম, দীক্ষা, ফরমাস, নির্মম, প্রেরণ

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                           ১ ৫ = ৫

হতভাগা, ঘাস, আক্রমণ, অবহেলা, গরিব, গন্ধ, শ্বেত

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                 ১ ৫=৫

মেসেরনির্বিচারেসৈন্যসামন্তেসাড়াপ্রতিজ্ঞাটেপা পুতুল

ক. বনের সিংহ …… দিলে মানুষের মনে ভয় জাগে।

খ. ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে …… ঘরে।

গ. আমরা মেলা থেকে অনেক …….. কিনলাম।

ঘ পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা … হত্যা করে নিদ্রিত মানুষকে।

ঙ. লোকলস্কর …… গমগম করে তার রাজপুরী।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                    ১ ৫=৫

১. বাংলাদেশের গৌরব কীসে?

ক) বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের একত্রে বসবাসে               খ) বিদেশি সংস্কৃতি পালনে

গ) বিচিত্র পেশার মানুষ থাকায়                                     ঘ) বিদেশিদের সাথে সম্পর্ক রাখায়

২. কোথায় শব্দদূষণ বেশি হয়?

ক) গ্রামে                          খ) নদীতে            গ) বিদেশে                        ঘ) শহরে

৩. ‘অবাক জলপান’ নাটিকাটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

(ক) হাস্যরস                      খ) চাতুর্য              (গ) ছলনা                         ঘ) জলপান

৪. ‘আজ যারা এখানে আসেনি, আমার তাদের কাছে পৌছে দিও।’ শূন্যস্থানে কী বসবে?

ক) কথা                           (খ) বাণী              গ) লেখা                           ঘ) উপদেশ

৫. লোভী কাঠুরিয়ার চোখ চকচক করে উঠল কেন?

ক) লোহার কুড়াল দেখে     খ) রূপার কুড়াল দেখে     গ) সোনার কুড়াল দেখে        ঘ) হীরার কুড়াল দেখে

৬। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                             ১ ৫ = ৫

সৌভাগ্য, আত্মীয়, সকাল, সহিষ্ণু, সরল, আদান, শুরু

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                            ২ ৪ = ৮

১. অস্ট্রেলিয়ার সাথে কোন প্রাণী এবং আফ্রিকার সাথে কোন প্রাণীর নাম জড়িয়ে আছে?

২. বিশ্বপ্রকৃতি হতে আমাদের কী কী শেখার আছে? দুইটি বাক্যে লেখো।

৩. টেপা পুতুল কীভাবে বানানো হয়? কত রকমের টেপা পুতুল আছে?

৪. কাঞ্চনমালার তৈরি দুইটি পিঠার নাম লেখো।

৫. আরাফাত-ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবিজির (স) মনের অবস্থা কেমন হয়েছিল?

৬. ‘পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক’- বলতে কৰি কী বুঝিয়েছেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৫টি)                                           ৫ ৩ = ১৫

১. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহিদ হয়েছিলেন?

২. কী কারণে পাকিস্তানি সেনারা গুণী লোকদের হত্যা করেছিল তা বর্ণনা করো।

৩. জলাতঙ্ককে ইংরেজিতে কী বলে? এ রোগে আক্রান্ত হলে কী হয়? ‘অবাক জলপান’ নাটিকার আলোকে বর্ণনা করো।

৪. ‘মানুষেরা আমাদের বাঁচতে দিচ্ছে না’- ব্যাখ্যা করো।

৫. জেলে কেমন করে নিজেকে দৈত্যর হাত থেকে রক্ষা করল?

৯। ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতার মূলভাব লেখো।                                                        ৫×১ = ৫

১০ । নিচের অনুচ্ছেদের দাগ দেওয়া শব্দগুলোর পদ নির্ণয় করো:                                        ১ ৫ = ৫

মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছ? কতকাল তুমি এই জালাটার মধ্যে বন্দি হয়ে ছিলে। নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে।

১১। নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো:                                                                   ১ ৫ = ৫

জেলে দৈত্যের কথা শুনে ততক্ষণে কিছুটা সামলে নিয়েছে নিজেকে। সাহস করে বলল, হে দৈত্য, বাদশা সুলেমানের ভয়ে তুমি অমন কঁকড়ে যাচ্ছ, সুলেমান তো আঠার শ বছর আগে এ দুনিয়ার মায়া কাটিয়ে বেহেশতে চলে গেছেন। তুমি কী এমন অন্যায় কাজ করেছিলে যার জন্য সুলেমান তোমাকে জালাটার মধ্যে পুরে রেখেছিলেন?

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                ১ ৫ = ৫

ত্ত্ব, প্র, দ্র, স্প্র, ন্য, ধ্ব, স্ত্র

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১ =

সারা বিশ্বে বিস্তৃত; খেতে মজা নয় এমন; বিজ্ঞান চর্চা করেন যিনি; কুকুরের কামড়ে যে রোগ হয়; রাজার বার্তা বহন করেন যিনি; যার মূল্য নির্ধারণ করা যায় না; একের সঙ্গে অন্যের

১৪। মনে করো, তুমি পঞ্চম শ্রেণিতে পড়ো। সম্প্রতি তুমি তোমার বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের সদস্য হতে আগ্রহী। এজন্য একটি আবেদন ফরম পূরণ করো।                                                                      ৫×১=৫

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিতর্ক ক্লাব সদস্য ফরম

১. শিক্ষার্থীর নাম                 :

২. (ক) বাবার নাম               :

(খ) মায়ের নাম স                :          

৩. জন্মতারিখ                    :

৪. শ্রেণি                           :

১৫। নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                                       ১২×১ = ১২

ক. মহানবি (স)-এর শেষ ভাষণ

খ. জাতীয় ফল: কাঁঠালা

গ. টেলিভিশন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি-২০২৫

বিষয় : বাংলা; মডেল:-২০

সময়- ২:৩০ ঘন্টা                                                               পূর্নমান-১০০

১। কবি ও কবিতার নামসহ স্বদেশকবিতাটির প্রথম ৮ পঙক্তি লেখো।                                    ১+১+৮ = ১০

২। শব্দার্থ লেখো। (যেকোনো ৫টি)                                                                                  x৫=৫

মোহর, অপহরণ, জোয়ার, প্রাচীন, তীর, সংকল্প, প্রান্তর

৩। নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। (যেকোনো ৫টি)                                                     ১x৫=৫

বিষন্ন, গবেষণা, হাওয়া, রাজপ্রাসাদ, বিশ্বজোড়া, রক্তরঞ্জিত, যুগান্তর

৪। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:                        x৫=৫

বাংলারকুর্নিশপদার্থবিজ্ঞানেরতটেঅবধারিতবিজ্ঞানেরতীরে

ক. স্বল্পসংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল

খ) শিক্ষক ছিলেন এম. মুনিরুজ্জামান।

গ. উজির বাদশাহকে করলেন।

ঘ. প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক পদে যোগ দেন।

ঙ) নদীর দু প্রতিবছর মেলা বসে।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                                  x৫=৫

১. হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো?

ক) শিয়াল সাঁতার জানে            (খ) শিয়াল খুব সাহসী               (গ) শিয়াল বুদ্ধিমান                  (ঘ) শিয়াল হাতির বন্ধু

(২) ড্রিবলিং কী?

ক) ফুটবল খেলার একটি কৌশল               খ) ক্রিকেট খেলার একটি কৌশল

গ) হ্যান্ডবল খেলার একটি কৌশল              ঘ) ভলিবল খেলার একটি কৌশল

৩. ‘সবুজ চুলে ফুল পিন্দেছি’- বাক্যটিতে ‘পিন্দেছি’ কী অর্থ নির্দেশ করে?

ক) সেজেছি                            গ) গুছিয়েছি                           ক) পরেছি                              ঘ) পিছন থেকে দেখেছি

৪. ‘তোমার টোনা কোথায়’-কুমড়োর এ কথায় কী প্রকাশ পেয়েছে?

ক) অহংকার                          খ) আনন্দ                              গ) দুঃখ                                ঘ) দুশ্চিন্তা

৫. মৃত্যুর ভয়ে ভীত হলেও জেলে কী হারাল না?

ক) আশা                               খ) সততা                              গ) বুদ্ধ                                  ঘ) স্বপ্ন

৬। নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লেখো: (যেকোনো ৫টি)                                          ১ =

আকাশ, দোকান, শখ, ঘুম, হত্যা, আনন্দ, রোজ

৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                      ২ =

১. হাতির এই শান্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো?

২. টেরাকোটা কী? কোথায় কোথায় টেরাকোটার কাজ রয়েছে?

৩. স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়?

৪. সকাল থেকে কে হাঁটছে? তেষ্টায় তার অবস্থা কী হলো?

৫. জগদীশচন্দ্র বসুকে কোন দুইজন বিজ্ঞানী বিলেতে অধ্যাপনা করতে আমন্ত্রণ জানান?

৬. জেলের মন বিষন্ন হয়ে উঠেছিল কেন?

৮। নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লেখো: (যেকোনো ৪টি)                                                         ৫ = ১৫

১. ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’- বুঝিয়ে লেখো।

২. হাতির করুণ পরিণতির পাঁচটি কারণ লেখো।

৩. অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না আসলে কী হতো? ‘কাঞ্চনমালা আর কাঁকনমালা’ গল্পের আলোকে আলোচনা করো।

৪. বিজ্ঞনে জগদীশচন্দ্র বসুর অবদানগুলো লেখো।

৫. লোভ কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগল?

৯। নিচের অনুচ্ছেদটির মূলভাব লেখো:                                                                              ×১ = ৫

দৈত্যের কাহিনি শুনে জেলে বুঝতে পারল, আজ আর তার রক্ষা নেই। মৃত্যুর ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হারাল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, ভাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে, তোমার অত বড় শরীরটা কেমন করে এই জালার মধ্যে ছিল। সত্য বলছ কি মিথ্যা বলছ, তা তুমিই জান। কিন্তু আমি হলপ করে বলতে পারি তোমাকে দেখলে এ কথা কেউই বিশ্বাস করবে না। জেলের কথা শুনে দৈত্য দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল, কী। আমি মিথ্যা কথা বলছি? এই জালার মধ্যে আমি থাকতে পারি না? বেশ, মরার আগে জেনে যাও, দৈত্য মিথ্যা কথা বলে না। কথাগুলো বলে অহংকারী দৈত্য চোখের পলকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে জালাটার ভেতরে ঢুকে গেল। আর যেই না ভেতরে ঢোকা, অমনি জেলে এক লাফে এসে জালাটার মুখে ঢাকনা লাগিয়ে দিল।

১০। নিচের সাধুরীতি থেকে চলিতরীতি পরিবর্তন করো; (যেকোনো ৫টি)                                         ১x৫=৫

চাহিয়া, হাঁকিতেছে, ডাকিয়া, চলিব, শিখিতেছি, জোগাইয়াছেন পারিয়াছে,

১১। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসাও।                                                              =

একটু থেমে দৈত্য হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল মেহেরবান সুলেমান দোহাই তোমার আমাকে মেরে ফেলো না আমি এক মুহূর্তের জন্যও আর তোমার কথার অবাধ্য হব না

১২। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)                                         ১ ৫=৫

খ্য ন্দ, স্ম, ন, জ্ঞ, ও, স্ত

১৩। নিচের বাক্যগুলোর এককথায় প্রকাশ করো: (যেকোনো ৫টি)                                                ১ =

কুকুরের কামড়ে যে রোগ হয়; প্রবল প্রতাপের সঙ্গে, বন্দুকধারী সিপাই বা রক্ষী, মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেছেন, অন্যের জিনিস আত্মসাৎ করার প্রবৃত্তি, অহংকার নেই যার, হাতে পরার গহনা

১৪। বিলম্বে বেতন পরিশোধের জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র।                 ৫x১=৫

১৫। প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো ১টি বিষয়ে রচনা লেখো:                                       ১২×১= ১২

ক. বীরপুরুষ শহিদ তিতুমীর ভূমিকা; তিতুমীরের পরিচয়; শিক্ষা; সংগ্রামী আন্দোলন; ধর্মসংস্কার আন্দোলন; সামাজিক ও রাজনৈতিক সংস্কার; নারিকেলবাড়িয়ার ‘বাঁশের কেল্লা’; নারিকেলবাড়িয়ার লড়াই; উপসংহার।

খ. গৃহপালিত পশু [ভূমিকা; বর্ণনা; স্বভাব ও খাদ্য; উপকারিতা; উপসংহার।

গ. বৃক্ষরোপণ সূচনা; বৃক্ষরোপণের উপযুক্ত সময়; আমাদের করণীয় ও পরিচর্যা; বৃক্ষের প্রয়োজনীয়তা; উপসংহার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top